দশম শ্রেণির ছাত্রের বাইকের ধাক্কায় হত সাইকেল আরোহী, গুরুতর আহত পড়ুয়া
বরাক তরঙ্গ, ২৩ জুন : হাইলাকান্দি জেলার কাটলিছড়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি। একই ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছে ১৫ বছর বয়সী এক কিশোর। দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, কাটলিছড়া সার্কল অফিস সংলগ্ন এলাকায় বাইক ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। ধলাই মলাই হাইস্কুলের ছাত্র সনু রায়…
