শিলচরে তিরঙ্গা বাইক র্যালি, স্বাধীনতা দিবস ঘিরে একাধিক কর্মসূচি
বরাক তরঙ্গ, ৯ আগস্ট : ‘হর ঘর তিরঙ্গা’ অভিযান এবং ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনকে সামনে রেখে রবিবার শিলচরে আয়োজিত হল বর্ণাঢ্য তিরঙ্গা বাইক র্যালি। কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পুলিশ ও জেলা পরিবহণ বিভাগের সহযোগিতায় আয়োজিত এই র্যালিতে সরকারি আধিকারিকদের পাশাপাশি সাধারণ মানুষও উৎসাহের সঙ্গে অংশ নেন। জেলা আয়ুক্তের কার্যালয় থেকে শুরু হওয়া র্যালিটি রাঙ্গিরখাড়ি,…
