বন্যাদুর্গতদের পাশে সিদ্দেক, আজমলের হাতে তুলে দিলেন ১ লক্ষ টাকা

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৩ আগস্ট :
উজান অসমের বন্যাদুর্গত মানুষের সহায়তায় এগিয়ে এলেন প্রাক্তন মন্ত্রী সিদ্দেক আহমদ। অসুস্থ থাকা সত্ত্বেও মানবিক উদ্যোগের অংশ হিসেবে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের জন্য এআইইউডিএফ সুপ্রিমো তথা বিধায়ক মওলানা বদরুদ্দিন আজমলের হাতে নগদ ১ লক্ষ টাকা তুলে দেন।

সোমবার সিদ্দেক আহমদের শারীরিক অবস্থার খোঁজ নিতে তাঁর বাসভবনে যান মওলানা বদরুদ্দিন আজমল। এ সময় সৌজন্য সাক্ষাতের পাশাপাশি উজান অসমের বন্যা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। পরে বন্যাদুর্গতদের ত্রাণ ও সহায়তার উদ্দেশ্যে সিদ্দেক আহমদ নিজ হাতে আজমলের কাছে ১ লক্ষ টাকার অনুদান প্রদান করেন।
এই মানবিক উদ্যোগের মাধ্যমে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *