সোনাই সমবায় সমিতির নতুন উদ্যোগ গ্রাহকদের প্রদান করা হবে কেসিসি লোন
আব্দুল হক, সোনাই।
বরাক তরঙ্গ, ২৩ আগস্ট : সোনাই সমবায় সমিতির সাধারণ সভায় সিদ্ধান্ত হল গ্রাহকদের মধ্যে কেসিসি লোন সুবিধা প্রদানের। রবিবার সোনাই সমবায় সমিতির ২০২৫-২৬ সালের সাধারণ সভায় এই সিদ্ধান্ত হয়। সোনাই বাজার মাল্টি পারপাস হলে আয়োজিত সাধারণ সভায় আয় ব্যয়ের হিসাবাদি পেশ করেন সমিতির সম্পাদক হবিবুর রহমান মজুমদার। তিনি বলেন,২০২০ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত সোনাই সমবায় সমিতি সাত লক্ষ ৪৬ হাজার টাকা মোনাফা লাভ করেছে। সভায় ২০২৬-২৭ সালের সম্ভাব্য বাজেট পেশ করেন সমিতির সম্পাদক। এতে গ্রাহকদের ধ্বনি ভোটে প্রদেও বাজেট পাশ হয়।সভায় বিভিন্ন বক্তা আকাশ ছোয়া দ্রব্য মূল্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিশেষ করে ডাল, চিনি, তেল স্বল্প মূল্যে সমবায় সমিতির অধিনে বিতরণের ব্যব্যবস্থা নেওয়ার প্রস্তাব দেন।
সমিতির চেয়ারম্যান শেখ সাহারুল আলম বক্তব্যের শুরুতেই গ্রাহকদের মনমত সুবিধা দিতে না পারায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, সমিতির যথেষ্ট আয়ের উপর নির্ভর করে গ্রাহকদের নানা সুবিধা দেওয়া। কিন্তু মাসে এক লক্ষ টাকা লাভ করার মতো সমিতির জমিতে সদভাবনা মণ্ডপ তৈরি করে গ্রাহকদের নানা সুবিধা থেকে বঞ্চিত করা হয়। পরোক্ষে সোনাইর তৎকালীন বিধায়ক আমিনুল হক লস্করকে নিশানা করে ব্যক্তিগত সুবিধা লাভে সদভাবনা মণ্ডল তৈরি করে সমিতির গ্রাহকদের নানা সুবিধা থেকে বঞ্চিত করার অভিযোগ তোলেন।চেয়ারম্যান বলেন, ২০২০ সাল থেকে বিভাগীয় কর্মী গ্রাহকদের সহযোগিতায় সমিতি লাভের মুখ দেখছে। তিনি বলেন, গ্রাহকদের নানা সুবিধা লাভে সমিতির জমি পুনরুদ্ধারে হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। খুব শীগ্রই সমিতির জমি পুনরুদ্ধার হবে বলে আশা ব্যক্ত করেন চেয়ারম্যান।
তিনি এও বলেন, সমিতির দায়িত্ব নেওয়ার পর গ্রাহকদের মনমত সুবিধা দিতে পারেননি। তাই গ্রাহকদের উন্নতির লক্ষ্যে সমিতির অধিনে কেসিসি ঋণের সুবিধা প্রদান করা হবে আশ্বাস দেন। সভায় বিভাগীয় সিনিওর ইন্সপেক্টর তথা সভার অবজারভার ফয়জুর রহমান চৌধুরী বলেন, সবেমাত্র কাছাড় জেলায় কাজে যোগ দিয়েছেন। এপর্যন্ত যেকয়টি সমিতির কাজকর্ম বিষয়ে অবগত হয়েছেন এগুলির মধ্যে সোনাই সমবায় সমিতির সাফল্য যথেষ্ট ভাল বলে অভিমত ব্যক্ত করেন। সভায় বক্তব্য রাখেন সাতকরাকান্দি জিপি সভাপতি সেলিম উদ্দিন লস্কর, ক্রীড়াবিদ বদর উদ্দিন মজুমদার, আজাদ হোসেন লস্কর, আবু সিদ্দিক বড়ভূইয়া, রামেশ্বর শর্মা, ভজন সেন প্রমুখ।



