শিলচর বাইপাসের পাশে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

Spread the news

বরাক তরঙ্গ, ২৭ আগস্ট : শিলচর বাইপাস সংলগ্ন সৈদপুর এলাকায় যুবকের মৃতদেহ উদ্ধার হল। বৃহস্পতিবার সকালে নিলোৎপল রায়ের মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। সড়কের পাশে জমিতে তার লাশ উদ্ধার হল। জানা যায়, সৈদপুর দ্বিতীয় খণ্ডের বড়বন্দ রায়পাড়ার বাসিন্দা নিলোৎপল রায় ওরফে নিলু কীর্তনে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বুধবার সন্ধ্যায় বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। তাঁর কোনও সন্ধান পাওয়া যায়নি। পরদিন অর্থাৎ আজ তাঁর লাশ উদ্ধার হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজের মর্গে পাঠিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *