জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৩ সেপ্টেম্বর : শ্রীভূমিতে বৃহস্পতিবার কেন্দ্র সরকারের উদ্যোগে শুরু করা সার বিক্রয় পরিকাঠামো, ফ্রেম ওয়ার্ক ফর ফার্টিলাইজার সেল বা এফএফএস মোবাইল অ্যাপের প্রয়োগের উদ্বোধন করা হয়েছে। শ্রীভূমির জেলা আয়ুক্ত প্রদীপকুমার দ্বিবেদী এদিন তার কার্যালয়ের সভা কক্ষে এই মোবাইল অ্যাপের আনুষ্ঠানিক সূচনা করেন। এতে শ্রীভূমির জেলা কৃষি বিভাগ থেকে জানানো হয় যে, এই অ্যাপের মাধ্যমে শ্রীভূমির জেলার সকল পঞ্জীয়নকৃত কৃষক তাদের কৃষি কাজে ব্যবহৃত অতি প্রয়োজনীয় সার স্থানীয় খুচরা সার বিক্রেতার কাছ থেকে সরকারি নির্ধারিত মূল্যে কিউ বার কোড দিয়ে ক্রয় করিতে পারবেন।
এদিনের অনুষ্ঠানে কৃষি বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা আয়ূক্ত নীলোৎপল পাঠক, জেলা কৃষি আধিকারিক সফিকুল ইসলাম, এসডিএও স্বরূপা দাস, কৃষি উন্নয়ন আধিকারিক, কৃষি সম্প্রসারণ সহায়ক, খুচরা সার বিক্রেতা এবং পঞ্জীয়নকৃত কৃষকরা উপস্থিত ছিলেন।



