Category: বরাক
মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে লায়ন্স ক্লাব অব বদরপুর গ্রেটারের ৫৫ হাজার টাকার অনুদান
শমীন্দ্র পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ৫ সেপ্টেম্বর : সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫৫ হাজার টাকার অনুদান প্রদান করেছে লায়ন্স ক্লাব অব বদরপুর গ্রেটার। শনিবার কাছাড় জেলার কাটিগড়ার শাসক দলের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের হিলাড়া-স্থিত বাসভবনে গিয়ে ক্লাবের পক্ষ থেকে অনুদানের চেক তাঁর হাতে তুলে দেন ক্লাবের প্রতিনিধিরা। ক্লাবের সভাপতি ডাঃ স্বপন…
লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ-এর উদ্যোগে জন্মাষ্টমী উদযাপন
বরাক তরঙ্গ, ৪ সেপ্টেম্বর : জন্মাষ্টমী উপলক্ষে শিশুদের নিয়ে এক মনোজ্ঞ ‘ফ্যান্সি ড্রেস প্রতিযোগিতা’-র আয়োজন করল লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ। শুক্রবার শিলচরের মালুগ্রামস্থিত শ্রীশ্রী কালীবাড়ি ও শনি মন্দিরে মন্দির কমিটির সহযোগিতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জন্মাষ্টমীর মূল ভাবনা রাধা-কৃষ্ণকে কেন্দ্র করে আয়োজিত এই প্রতিযোগিতায় কোনও প্রবেশমূল্য রাখা হয়নি। মোট ২২ জন শিশু অত্যন্ত…
শ্রীভূমিতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ আটক যুবক
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৪ সেপ্টেম্বর : মাদকের বিরুদ্ধে অভিযানে ফের বড়সড় সাফল্য পেল শ্রীভূমি সদর থানার পুলিশ। শুক্রবার মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করার পাশাপাশি এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীভূমি থানার অধীন বাইপাস সড়ক এলাকায় পরিচালিত বিশেষ অ্যান্টি-নারকোটিক্স অভিযানে মোট ৬০০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনায়…
শিলচর পুর নিগম নির্বাচন ঘিরে জেলা কংগ্রেস ভবনে মনোনয়ন প্রত্যাশীদের ভিড়
রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ৪ সেপ্টেম্বর : শিলচর পুর নিগমের প্রথম নির্বাচনকে সামনে রেখে শিলচর জেলা কংগ্রেসে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে উঠেছে। বুধবার থেকে জেলা কংগ্রেস ভবনে পুর নিগমের ৪২টি ওয়ার্ডের জন্য দলীয় টিকিট প্রত্যাশীদের কাছ থেকে আবেদনপত্র গ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য প্রার্থী ও তাঁদের সমর্থকদের ভিড় লক্ষ্য করা যায় জেলা কংগ্রেস…
হাইলাকান্দিতে শিক্ষক দিবসে সম্মাননা পাচ্ছেন ৪২ জন কৃতী শিক্ষক
বরাক তরঙ্গ, ৪ সেপ্টেম্বর : ৬৫তম শিক্ষক দিবস উপলক্ষে আগামীকাল, শনিবার, হাইলাকান্দিতে জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের উদ্যোগে আয়োজিত হবে শিক্ষক দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠান। হাইলাকান্দির পিএমশ্রী পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলে দুপুর ১টা থেকে শুরু হবে এই অনুষ্ঠান। শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান ও কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ জেলার বিভিন্ন স্তরের ৪২ জন কর্মরত ও অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাকে এদিন ‘টিচার্স ডে…
শিলচরে আনন্দ-উৎসবে উদযাপিত শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী
ভক্তির সুরে মুখরিত গোটা শহর, মন্দিরে মন্দিরে বিশেষ পূজা ও কীর্তন রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ৪ সেপ্টেম্বর : ধর্মীয় আবেগ, ভক্তি ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে শুক্রবার শিলচর শহরে উদযাপিত হল ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী। জন্মাষ্টমী উপলক্ষে সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্তে থাকা মন্দিরগুলিতে ছিল উৎসবের আমেজ। ভজন-কীর্তন, পূজা-অর্চনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে ভক্তির সুরে মুখরিত হয়ে…
বিনামূল্যে MBBS ও APSC কোচিং চালুর ঘোষণা মন্ত্রী কৌশিক রায়ের
লক্ষীপুরে ২,২০০ HSLC পরীক্ষার্থীর হাতে সাজেশন বই_____ বরাক তরঙ্গ, ৪ সেপ্টেম্বর : পরিশ্রম ও অধ্যবসায়কেই সাফল্যের মূল চাবিকাঠি হিসেবে উল্লেখ করে লক্ষ্মীপুরের পড়ুয়াদের পরীক্ষার প্রস্তুতিতে সর্বাধিক গুরুত্ব দেওয়ার আহ্বান জানালেন অসম সরকারের মন্ত্রী কৌশিক রায়। শুক্রবার লক্ষ্মীপুরের নেহরু উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৭ সালের HSLC পরীক্ষার্থীদের জন্য ব্যক্তিগত উদ্যোগে সাজেশন বই বিতরণ কর্মসূচির সূচনা করে তিনি…
গৌরব গগৈর জন্মদিনে করিমগঞ্জে জেলা কংগ্রেসের জমকালো আয়োজন
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ ৪ সেপ্টেম্বর : প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ গৌরব গগৈয়ের জন্মদিন উপলক্ষে আজ করিমগঞ্জ জেলা কংগ্রেসের উদ্যোগে জেলা কংগ্রেস কার্যালয় ‘ইন্দিরা ভবন’-এ এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কেক কেটে গৌরব গগৈর জন্মদিন পালন করার পাশাপাশি তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক জীবনের সাফল্য কামনা করেন উপস্থিত কংগ্রেস নেতা-কর্মীরা।জন্মদিন উপলক্ষে আয়োজিত…
দিগরখাল চেকপোস্টে ফের বার্মিজ সিগারেট উদ্ধার, আটক ১
শমীন্দ্র পাল, কাটিগড়া। বরাক তরঙ্গ, ৪ সেপ্টেম্বর : অসম-মেঘালয় সীমান্তের কাছাড় জেলার দিগরখাল চেকপোস্টে তল্লাশি চালিয়ে একটি কন্টেইনার গাড়ির গোপন চেম্বার থেকে ৫০ হাজার বার্মিজ সিগারেট উদ্ধার করেছে পুলিশ। গুমড়া পুলিশ সূত্রে জানা গেছে, MH 46 BM 4238 নম্বরের একটি কন্টেইনার গাড়ি দিগরখাল চেকপোস্টে আটক করে তল্লাশি চালানো হয়। গাড়িটির গোপন চেম্বার থেকে ২৫০টি মাঝারি আকারের…
মিজোরামের রেলপথ সারাতে এক সপ্তাহের লক্ষ্য এএনএফ রেলের
বরাক তরঙ্গ, ৪ সেপ্টেম্বর : ভারি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কাটাখাল-বৈরবী রেলপথ মেরামত করে এক সপ্তাহের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক করার লক্ষ্য নিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেল। তবে আবহাওয়া এবং দুর্গম এলাকায় নির্মাণসামগ্রী পৌঁছে দেওয়ার সমস্যা সেই লক্ষ্য পূরণের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বলে জানিয়েছেন রেলের আধিকারিকেরা। বৃহস্পতিবার সন্ধ্যায় অসমের জামিরা এবং মিজোরামের বৈরবীর মধ্যবর্তী চড়রাইবাক…
