শিক্ষকরাই জাতি গঠনের প্রধান কারিগর: শ্রীভূমিতে ৬৫তম শিক্ষক দিবস উদযাপন

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৫ সেপ্টেম্বর : জ্ঞান, নৈতিকতা, মানবিকতা ও মূল্যবোধের আলোয় ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করে শ্রীভূমিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ৬৫তম শিক্ষক দিবস। শ্রীভূমি জেলা শিক্ষক দিবস উদযাপন সমিতির উদ্যোগে শনিবার সকাল ১০টায় জেলা গ্রন্থাগার অডিটোরিয়ামে আয়োজিত হয় বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীভূমির জেলা আয়ুক্ত প্রদীপ…

Read More

শ্রীভূমি জেলায় আরবিএসকে-র উদ্যোগে শিশু ফিরে পেল হাসি, ঠোঁটের জন্মগত ত্রুটির সফল চিকিৎসা

জনসংযোগ, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৫ সেপ্টেম্বর : শ্রীভূমি জেলার নিলামবাজার ব্লকের শিশু অনিশা জান্নাত-এর জীবনে নতুন আশার আলো নিয়ে এসেছে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি। স্বাস্থ্য পরীক্ষার সময় অনিশার ঠোঁটের জন্মগত ত্রুটি শনাক্ত হওয়ার পর সময়মতো চিকিৎসার ব্যবস্থা করা হয়। সফল চিকিৎসার পর তার মুখে ফিরে এসেছে স্বাভাবিক হাসি ও আত্মবিশ্বাস। রাষ্ট্রীয় বাল…

Read More

মওলানা মদরিস আলি লস্কর লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কামাল উদ্দিনকে, কামু মিয়া লস্কর অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স পেলেন বিশন

কেএ লস্কর, লক্ষীপুর।বরাক তরঙ্গ, ৫ সেপ্টেম্বর : ব্যতিক্রমী অনুষ্ঠান ও শিক্ষক সম্মাননার মাধ্যমে শিক্ষক দিবস পালন করল বাঁশকান্দির পাইওনিয়ার ইংলিশ স্কুল। প্রতিবছরের মতো এবারও একজন অবসরপ্রাপ্ত শিক্ষক ও একজন কর্মরত শিক্ষককে তাঁদের ব্যতিক্রমী অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয়। প্রাক্তন রাষ্ট্রপতি ড. সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্যদান, পুষ্পস্তবক অর্পণ ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।…

Read More

শিক্ষক দিবসে বরাক গ্রীণ মিশন এনজিও কর্তৃক সংবর্ধিত শিক্ষক সমাজ

বরাক তরঙ্গ, ৫ সেপ্টেম্বর : মহান শিক্ষাবিদ ও ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ড. সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মজয়ন্তীকে উপলক্ষ করে শিক্ষক দিবসে ধলাই সমজেলার অধীন চান্নিঘাট গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কয়েকটি স্কুলে গিয়ে শিক্ষকদের সংবর্ধণা জানালো দক্ষিণ ধলাইয়ের অগ্রগণ্য এনজিও ‘বরাক গ্রিন মিশন’। এদিন সংস্থার সভাপতি আক্তার হোসেন লস্করের নেতৃত্বে এক প্রতিনিধিদল চান্নিঘাট মধ্যবঙ্গ বিদ্যালয়, নর্থ আরাধনপুর আপগ্রেডেড…

Read More

শিক্ষক দিবসে করিমগঞ্জ জেলা কংগ্রেসের শ্রদ্ধা, সম্মানিত পাঁচ অবসরপ্রাপ্ত শিক্ষক

মোহাম্মদ জনি, শ্রীভূমি। বরাক তরঙ্গ, ৫ সেপ্টেম্বর : শিক্ষক দিবস উপলক্ষে করিমগঞ্জ জেলা কংগ্রেস ও করিমগঞ্জ শহর ব্লক কংগ্রেসের যৌথ উদ্যোগে ইন্দিরা ভবনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার পাঁচজন অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাকে উত্তরীয়, মানপত্র ও উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা জানানো হয়। শিক্ষকদের সমাজ ও জাতি গঠনের অন্যতম প্রধান কারিগর হিসেবে উল্লেখ করে অনুষ্ঠানে বক্তারা…

Read More

শিলচরে রাজীব ভবনে বিজেপির কাছাড় জেলা কার্যকর্তা সম্মেলন

সাংগঠনিক শক্তি জোরদার ও তৃণমূল স্তরে সমন্বয়ে গুরুত্ব দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ৫ সেপ্টেম্বর : বিজেপির কাছাড় জেলা কমিটির উদ্যোগে শনিবার শিলচরের রাজীব ভবনে অনুষ্ঠিত হল জেলা কার্যকর্তা সম্মেলন। সম্মেলনে দলের প্রবীণ নেতা, জনপ্রতিনিধি, বিভিন্ন স্তরের পদাধিকারী ও কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিজেপির জাতীয় নেতা দিলীপকুমার শইকিয়া, সাংগঠনিক মন্ত্রী রবীন্দ্র রাজু, কাছাড় জেলা বিজেপির সভাপতি…

Read More

স্কুল ভবনের কাজ বিলম্বের মূল কারণ শোপিংমল নির্মাণের পরিকল্পনাই : আমিনুল হক

সোনাই এনজি স্কুল ভবন নির্মাণ কাজ পরিদর্শন বিধায়কের_____ আব্দুল হক, সোনাই। বরাক তরঙ্গ, ৫ সেপ্টেম্বর : সোনাই নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুল ভবন নির্মাণ কাজ পরিদর্শন করলেন সোনাইর বিধায়ক আমিনুল হক লস্কর।শনিবার পূর্ত বিভাগের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং এসডিও-কে সঙ্গে নিয়ে চলমান ৭ কোটি টাকা খরচে স্কুল ভবন নির্মাণ কাজ পরিদর্শন করে কাজের অগ্রগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন…

Read More

শিক্ষক দিবসে ৭ শিক্ষক-শিক্ষিকাকে সম্মাননা হৃদয় সামাজিক সংস্থার

বরাক তরঙ্গ, ৫ সেপ্টেম্বর : শিক্ষক দিবস উপলক্ষে শিলচরে সাতজন শিক্ষক-শিক্ষিকাকে সম্মাননা জানাল হৃদয় সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা। শিক্ষাক্ষেত্রে তাঁদের নিষ্ঠা, অবদান এবং সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে প্রদান করা হয় ‘হৃদয় কৃতি শিক্ষক সম্মাননা ২০২৬’। এই বিশেষ দিনে শিলচরের সাতটি সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে গিয়ে সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষিকাদের হাতে সম্মাননা তুলে দেন সংস্থার কর্মকর্তারা।…

Read More

মাছিমপুর কুমারপাড়ার মর্মান্তিক ঘটনায় মৃতদের পরিবারকে ৩ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা

বরাক তরঙ্গ, ৫ সেপ্টেম্বর : মাছিমপুর কুমারপাড়া এলাকায় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত চারজনের পরিবারকে ৩ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গত ৩১ জুলাই জলের ট্যাঙ্কিতে পড়ে চারজনের মৃত্যু হয়। এই ঘটনায় এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া। আকস্মিক দুর্ঘটনায় পরিবারের উপার্জনক্ষম সদস্যদের হারিয়ে চরম আর্থিক সংকটের মুখে পড়েন মৃতদের পরিজনরা। এই পরিস্থিতিতে পরিবারগুলোর পাশে…

Read More

নালায় মাছ ধরতে গিয়ে জলে পড়ে মৃত্যু ব্যক্তির, গঙ্গানগরে চাঞ্চল্য

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।বরাক তরঙ্গ, ৫ সেপ্টেম্বর : নালায় মাছ ধরতে গিয়ে জলে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। শনিবার সকালে নালা থেকে উদ্ধার করা হয় বছর ৫২-র রাণু দাশের নিথর দেহ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কৃষ্ণপুর গঙ্গানগর জিপির গঙ্গানগর নবম খণ্ড গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে বৃষ্টির পর বাড়ির কাছের নালায় জাল নিয়ে…

Read More