হাইলাকান্দিতে শিক্ষক দিবসে সম্মাননা পাচ্ছেন ৪২ জন কৃতী শিক্ষক

Spread the news

বরাক তরঙ্গ, ৪ সেপ্টেম্বর : ৬৫তম শিক্ষক দিবস উপলক্ষে আগামীকাল, শনিবার, হাইলাকান্দিতে জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের উদ্যোগে আয়োজিত হবে শিক্ষক দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠান। হাইলাকান্দির পিএমশ্রী পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলে দুপুর ১টা থেকে শুরু হবে এই অনুষ্ঠান। শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান ও কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ জেলার বিভিন্ন স্তরের ৪২ জন কর্মরত ও অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাকে এদিন ‘টিচার্স ডে অ্যাওয়ার্ড’ প্রদান করা হবে। জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের পক্ষ থেকে নির্বাচিত এই শিক্ষক-শিক্ষিকাদের হাতে অনুষ্ঠানে সম্মাননা তুলে দেওয়া হবে।

রাজ্যপালের মনোনয়নে বিশেষ সম্মান পাচ্ছেন তিন অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা______

এছাড়াও অসমের রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যের মনোনয়নে হাইলাকান্দি জেলার তিনজন অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে। তাঁরা হলেন—হাইলাকান্দি শিক্ষা খণ্ডের অবসরপ্রাপ্ত শিক্ষিকা দীপ্তি রায়, লালা শিক্ষা খণ্ডের অবসরপ্রাপ্ত শিক্ষক চন্দনলাল  অগ্রহারি এবং কাটলিছড়া শিক্ষা খণ্ডের অবসরপ্রাপ্ত শিক্ষক অর্ধেন্দু নাগ। শিক্ষক দিবসের এই কেন্দ্রীয় অনুষ্ঠানকে ঘিরে জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। অনুষ্ঠানে প্রশাসনের আধিকারিক, শিক্ষা বিভাগের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাবিদ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *