মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে বাংলা সাহিত্য সভাকে ২০ লক্ষ টাকার অনুদান

বরাক তরঙ্গ, ৪ জুলাই : মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা তাঁর ব্যক্তিগত তহবিল থেকে বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার বাঙালি সাহিত্য-সংস্কৃতির অন্যতম সংগঠন ‘বাংলা সাহিত্য সভা, অসম’-কে এককালীন ২০ লক্ষ টাকার অনুদান মঞ্জুর করেছেন। সংগঠনের বাংলা ডিটিপি ও প্রি-প্রেস ইউনিট স্থাপন, অনুবাদ কার্যক্রম, গ্রন্থ প্রকাশ এবং বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নে এই অর্থ ব্যয় করা হবে। জানা…

Read More

কর্মরত সাংবাদিকদের সমস্যা সমাধানে মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ বৈঠক বার্তাজীবী সংঘের

বরাক তরঙ্গ, ৪ জুলাই : অসমের কর্মরত সাংবাদিকদের বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ বৈঠক করেছে অসম বার্তাজীবী সংঘের একটি প্রতিনিধি দল। শনিবার জনতা ভবনে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে প্রতিনিধি দলটি কর্মরত সাংবাদিকদের বিভিন্ন সমস্যা তুলে ধরে একটি স্মারকলিপি প্রদান করে এবং দ্রুত সেগুলোর সমাধানের দাবি জানায়। আলোচনায়…

Read More

বন্যার মাঝেও চিকিৎসা পরিষেবা, কোকরাঝাড়ে চালু নৌকা অ্যাম্বুলেন্স

বরাক তরঙ্গ, ৩ জুলাই : রাজ্যের চলমান বন্যা পরিস্থিতিতে নদীবেষ্টিত ও দুর্গম এলাকার বাসিন্দাদের জরুরি স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করতে কোকরাঝাড় জেলায় চালু করা হয়েছে নৌকা অ্যাম্বুলেন্স পরিষেবা। এনটিপিসি বঙাইগাঁওয়ের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতিবছর বন্যার সময় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।…

Read More

গুয়াহাটিতে জলাবদ্ধতা রোধে মাঠে মন্ত্রী কৌশিক

বরাক তরঙ্গ, ৩ জুলাই : বর্ষাকালে কৃত্রিম জলাবদ্ধতার সমস্যা নিয়ন্ত্রণে রাখতে গুয়াহাটির বিভিন্ন স্পর্শকাতর এলাকা পরিদর্শন করলেন রাজ্যের আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী কৌশিক রায়। শুক্রবার অনিল নগর, তরুণ নগর ও এবিসি এলাকায় গিয়ে তিনি নিকাশি ব্যবস্থা, পাম্পিং স্টেশন এবং বৃষ্টির জল নিষ্কাশনের সামগ্রিক প্রস্তুতি খতিয়ে দেখেন। এ সময় সংশ্লিষ্ট আধিকারিকদের দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশও…

Read More

অসম প্রকাশন পরিষদের ‘গ্রন্থবর্ষ ২০২৫ ফেলোশিপ’ ঘোষণা, ৭টি বাংলা গ্রন্থও নির্বাচিত

বরাক তরঙ্গ, ৩ জুলাই : অসম সরকার কর্তৃক ঘোষিত গ্রন্থবর্ষ-২০২৫ উপলক্ষে অসম প্রকাশন পরিষদ দ্বারা আয়োজিত একটি উচ্চাভিলাষী প্রকল্প ‘গ্রন্থবর্ষ-২০২৫ ফেলোশিপ’-এর প্রাপকদের নাম ঘোষণা করা হয়েছে। বিশিষ্ট লেখক, অভিধান প্রণেতা এবং অসম প্রকাশন পরিষদের সহ অধ্যক্ষ সুমন্ত চলিহার সভাপতিত্বে একটি দশ সদস্যের শক্তিশালী কমিটি দীর্ঘ নির্বাচন প্রক্রিয়ার পর ফেলোশিপ প্রাপকদের তালিকা প্রস্তুত করেছে। অসমিয়া, বাংলা…

Read More

কলিয়াবরে বন্য হাতির হামলায় চা শ্রমিকের মৃত্যু

বরাক তরঙ্গ, ৩ জুলাই : কলিয়াবরের কামাখ্যা গ্রামে বন্য হাতির হামলায় এক চা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের পাশাপাশি শোকের পরিবেশের সৃষ্টি হয়েছে। মৃত শ্রমিকের নাম বিষ্ণু গড়। তিনি সামাগুরির রঙামাটি চিলিমখোয়া এলাকার বাসিন্দা ছিলেন। জানা গেছে, তিনি কামাখ্যা গ্রামের একটি ব্যক্তিগত চা বাগানে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার রাতে…

Read More

শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলেন নলবাড়ির নৃশংস হামলার শিকার মৃদুমুদ্রা ডেকা

বরাক তরঙ্গ, ৩ জুলাই : অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন নলবাড়ির রাজপথে সংঘটিত নৃশংস হামলার শিকার মৃদুমুদ্রা ডেকা। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর গৌহাটি মেডিকেল কলেজ ও হাসপাতাল (জিএমসিএইচ)-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আজ, শুক্রবার সকাল সাড়ে ৭টায় জিএমসিএইচ কর্তৃপক্ষ তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। গত ৩১ মে নলবাড়িতে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় গোটা…

Read More

ঘুষ নিতে গিয়ে গ্রেপ্তার পেনশন দপ্তরের কর্মী

বরাক তরঙ্গ, ২ জুলাই : ঘুষ নেওয়ার অভিযোগে পেনশন সঞ্চালনালয়ের এক জ্যেষ্ঠ সহকারীকে গ্রেপ্তার করেছে হাতিগাঁও পুলিশ। অভিযুক্তের নাম জেনিফার আহমদ। অভিযোগ, সরকারি কাজের বিনিময়ে তিনি ৫০০ টাকা ঘুষ গ্রহণ করেছিলেন। জানা গেছে, অভিযোগ পাওয়ার পরই বিষয়টির সত্যতা যাচাই করে অভিযান চালানো হয়। এরপর হাউসফেডে অবস্থিত পেনশন সঞ্চালনালয়ের কার্যালয় থেকে জেনিফার আহমদকে গ্রেপ্তার করা হয়।…

Read More

জাটিঙ্গা সেতুর কাছে ফরমালিনবাহী ট্যাঙ্কারের দুর্ঘটনা, দু’দিন নদীর জল ব্যবহার না করার নির্দেশ

বরাক তরঙ্গ, ২ জুলাই : ডিমা হাসাও জেলার হাফলং-শিলচর ২৭ নম্বর জাতীয় সড়কের জাটিঙ্গা সেতুর কাছে বৃহস্পতিবার বিকেলে একটি ফরমালিনবাহী ট্যাঙ্কার দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় গুরুতর আহত ট্যাঙ্কার চালক সইফুল হক (৩২) হাফলং সিভিল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর বাড়ি চিরাং জেলার দলগাঁওয়ে। জানা গেছে, বিকেল প্রায় ৪টা নাগাদ নামরূপ থেকে ত্রিপুরার উদ্দেশ্যে রওনা…

Read More

ডিব্রুগড় শহরে প্রশাসনের উচ্ছেদ অভিযান

বরাক তরঙ্গ, ২ জুলাই : সরকার গঠন করার পরই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী বৃহস্পতিবার দ্বিতীয় রাজধানী ডিব্রুগড় শহরে প্রশাসন আবারও একটি বড় উচ্ছেদ অভিযান চালায়। অবৈধভাবে বসবাসকারী সন্দেহভাজন পরিবারগুলির বিরুদ্ধে ‘কোনও দয়া নয়, কোনও ক্ষমা নয়’ নীতি অনুসরণ করে প্রশাসন ডিব্রুগড় শহরের মাঝখানে ব্রহ্মপুত্র…

Read More