বজালির বাটুয়ায় মর্মান্তিক দুর্ঘটনা: যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় নিহত ২

Spread the news

বরাক তরঙ্গ, ৩ আগস্ট : বজালি জেলার বাটুয়া এলাকায় এক মর্মান্তিক রেল দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। ‘চিফুং’ নামের একটি যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

জানা গেছে, রেললাইন পার হওয়ার সময় দ্রুতগতির যাত্রীবাহী ট্রেনটি তাঁদের ধাক্কা দিলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ছাত্রী জুরিয়া খাতুন বজালির বাটুয়া এলাকার বাসিন্দা এবং অষ্টম শ্রেণির ছাত্রী ছিলেন। তিনি কুরোবাহার জনাকী হাইস্কুলে পড়াশোনা করতেন।

এদিকে ছাত্রীটিকে বাঁচাতে গিয়ে প্রাণ হারান আরও এক ব্যক্তি। নিহত ওই ব্যক্তির নাম আলাল উদ্দিন। তিনি বজালির বরবড়ি এলাকার বাসিন্দা।

ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দাদের একাংশ রেলপথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। এতে এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *