ভয়াবহ বন্যা মোকাবিলায় যুদ্ধকালীন তৎপরতার দাবি এসইউসিআই-র
বরাক তরঙ্গ, ৭ আগস্ট : শিবসাগর, চরাইদেও, গোলাঘাট ও যোরহাট জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবিলায় যুদ্ধকালীন তৎপরতায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানাল সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অব ইন্ডিয়া (কমিউনিস্ট) বা এসইউসিআই (কমিউনিস্ট)। এ দাবিতে দলের পক্ষ থেকে শুক্রবার আসাম সরকারের মুখ্যসচিবের কাছে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করা হয়।এসইউসিআই (কমিউনিস্ট)-এর কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য সুরত জামান…
