আজ পরিবারের হাতে তুলে দেওয়া হবে রামানুজ গোস্বামীর মৃতদেহ
বরাক তরঙ্গ, ১৫ সেপ্টেম্বর : আজ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে স্ত্রীহত্যার অভিযোগে অভিযুক্ত রামানুজ গোস্বামীর মৃতদেহ। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে তাঁর ময়নাতদন্ত। বর্তমানে রামানুজের নিথর দেহ গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (জিএমসিএইচ)-এর মর্গে রাখা হয়েছে। জানা গিয়েছে, ধুবড়ি জেলার গৌরীপুরে রামানুজের নিজ বাসভবনেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। মৃতদেহ গ্রহণের জন্য রামানুজের পরিবারের সদস্যরা ইতিমধ্যে…
