শোণিতপুরে ট্রাক-ইকো গাড়ির মুখোমুখি, নিহত ৫

Spread the news

বরাক তরঙ্গ, ১২ সেপ্টেম্বর : শোণিতপুর জেলায় রাতে ঘটে গেল মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। বালিপাড়ার মিট-ছাপ্লাই এলাকায় একটি ট্রাকের সঙ্গে চার চাকা  ইকো গাড়ির মুখোমুখি সংঘর্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান গোবিন্দ হাজোয়ারি, পাপু বরা, নয়ন স্বর্গীয়ারি, প্রাঞ্জল বণিয়া ও সঞ্জয় মেচ। জানা গেছে, মৃত পাঁচজনেরই বাড়ি বঁটাবাড়ি এলাকায়।

দুর্ঘটনায় ইকো গাড়িটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। গাড়িটির ভিতর থেকে বেশ কয়েকটি মদের বোতল উদ্ধার হয়েছে বলেও জানা গেছে। দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটির নম্বর AR 04A 2696 এবং ইকো গাড়িটির নম্বর AS 12AP 6300। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে গাড়ি দু’টির গতিবেগ, চালকদের ভূমিকা-সহ বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *