baraktaranga.com

ভোরে পুলিশের এনকাউন্টার, নিহত দুই গাড়ি চোর

বরাক তরঙ্গ, ৩ সেপ্টেম্বর : পুলিশের গুলিতে দুই গাড়ি চোরের মৃত্যু ঘটল। বৃহস্পতিবার ভোরে সোনাপুরের মরকদলায় পুলিশের সঙ্গে দুই অভিযুক্ত গাড়ি চোরের গুলির লড়াইয়ের ঘটনা ঘটে। পুলিশের গুলিতে নিহত হয় সাইদুল আলম লস্কর ও বাবু সিং নামে দুই অভিযুক্ত গাড়ি চোর। বাবু সিঙের বাড়ি ইম্ফলে এবং সাইদুলের কাছাড়ের সোনাবাড়িঘাট বলে জানান পুলিশ কর্তা। জানা গেছে,…

Read More

পুলিশ জওয়ানের AK-47 এর গুলিতে ঝাঁঝরা দুই সহকর্মী

বরাক তরঙ্গ, ৩ সেপ্টেম্বর : পুলিশের একে ৪৭ এর গুলিতে ঝাঁঝরা হয়ে যান দুই সহকর্মী। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বুধবার রাতে কামরূপ জেলার বকোতে। বকো পুলিশ স্টেশনের অন্তর্গত গামেরীমুড়া পুলিশ আউটপোস্টে রাতের বেলা ঘটা এই ঘটনায় দুই পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে। ​প্রাথমিক তথ্য অনুযায়ী, গামেরিমুড়া পুলিশ আউটপোস্টে কর্মরত পুলিশ জওয়ান চিরঞ্জীব চৌধুরী AK-47 রাইফেল দিয়ে…

Read More

ব্রহ্মপুত্রের তলদেশ দিয়ে ভূগর্ভস্থ রেললাইন নির্মাণের সমীক্ষা দ্রুত শুরুর দাবি

গোগামুখ-যোররহাট রেলপথের প্রস্তাব পুনর্বিবেচনারও আবেদন পিএনসি, শিলচর।বরাক তরঙ্গ, ২ সেপ্টেম্বর : কমলাবাড়ি হয়ে গোগামুখ থেকে যোরহাট পর্যন্ত রেললাইন নির্মাণের প্রস্তাব বাতিল হওয়ার পর এবার ব্রহ্মপুত্র নদের তলদেশ দিয়ে ভূগর্ভস্থ রেললাইন নির্মাণের প্রকল্পের সমীক্ষা দ্রুত শুরু করার দাবি জানাল উত্তর-পূর্বাঞ্চলভিত্তিক নাগরিক সংগঠন ড. শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ। পরিষদের সভাপতি তথা প্রবীণ সাংবাদিক হারাণ দে…

Read More

মণিপুরের কাংপোকপিতে ফের অগ্নিসংযোগ, টিপোরাম গ্রামে পুড়ল আরও ২৫টি বাড়ি

বরাক তরঙ্গ, ২ সেপ্টেম্বর : মণিপুরের কাংপোকপি জেলায় ফের হিংসার ঘটনা সামনে এসেছে। বুধবার অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে চাওয়া থানার অন্তর্গত টিপোরাম গ্রামে অন্তত ২৫টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। প্রশাসনিক আধিকারিকরা এই তথ্য জানিয়েছেন। এর একদিন আগে, মঙ্গলবার ওই এলাকার তিনটি লিয়াংমাই নাগা গ্রাম—টাপোন খুল্লেন, টাপোন খুনৌ এবং মাকুই টিপোরাম—এ হামলার ঘটনা ঘটে। অভিযোগ,…

Read More

কোলাসিবে ১৩.৫৩ কোটি টাকার মাদক ধ্বংস পুলিশের

বরাক তরঙ্গ, ২ সেপ্টেম্বর : মিজোরামের কোলাসিবে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করল প্রশাসন ও পুলিশ। বুধবার কোলাসিব পুলিশ স্টেশনে জেলা পর্যায়ের নারকো কো-অর্ডিনেশন সেন্টার (NCORD)-এর বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কোলাসিবের ডেপুটি কমিশনার তথা NCORD-এর চেয়ারপার্সন এইচ. ডলিয়ানবুয়াইয়া। বৈঠক শেষে কোলাসিব পুলিশ স্টেশন চত্বরে আয়োজিত ‘ড্রাগস ডিসপোজাল অ্যান্ড ফেলিসিটেশন প্রোগ্রাম’-এর মাধ্যমে বিভিন্ন অভিযানে উদ্ধার…

Read More

বন্যাত্রাণে পিপি পাবলিকেশনের ছয়হাজার পাঠ্যপুস্তক ও খাতা বিতরণ

বরাক তরঙ্গ, ২ সেপ্টেম্বর : উজান অসমের প্রলয়ংকরী বন্যায় বিপর্যস্ত বিদ্যার্থীদের জন্য এগিয়ে এল উত্তর-পূর্বের অভিজাত প্রকাশন সংস্থা পিপি পাবলিকেশনস। এই প্রকাশন সংস্থার উদ্যোগে উজানের বন্যাবিধ্বস্ত‌ বিদ্যার্থীদের মধ্যে উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের জন্য ছয় হাজার পাঠ্যপুস্তক-সহায়িকা এবং আড়াই হাজার খাতা বিতরণ করার মহতী কার্যসূচি গ্রহণ করা হল।‌সবচেয়ে বিস্ময়কর কথা হল, এই অসমিয়া ও ইংরেজি মাধ্যমের…

Read More

নাবালিকা উদ্ধারের ঘটনায় বড়খলা থানায় বজরং দলের বিক্ষোভ, ছুটে গেলেন ডিএসপি

বরাক তরঙ্গ, ২ সেপ্টেম্বর : নাবালিকাকে নিয়ে পালিয়ে যাওয়া এবং পরবর্তীতে এক নবজাতকসহ তাকে উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে বুধবার বড়খলা থানার সামনে বিক্ষোভ দেখাল বজরং দল। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রায় দেড় বছর আগে নাবালিকাকে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা সামনে এলেও অভিযুক্তকে এখনও গ্রেফতার করা হয়নি। পুলিশের নিষ্ক্রিয়তার কারণেই বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে বলেও অভিযোগ করেন…

Read More

জিরিবামে ৮০ কোটি টাকার ব্রাউন সুগার বাজেয়াপ্ত, গ্রেফতার এক

বরাক তরঙ্গ, ২ সেপ্টেম্বর : মাদক পাচারের বিরুদ্ধে লাগাতার অভিযানের অংশ হিসেবে মণিপুরের জিরিবামে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস, সিআরপিএফ ও জিরিবাম পুলিশ। যৌথ অভিযানে জেটি রোডের মাখা বস্তি এলাকা থেকে বিপুল পরিমাণ ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযানে মোট ১০টি প্যাকেট থেকে প্রায় ১০.৮৯১ কেজি ব্রাউন সুগার উদ্ধার হয়। বাজেয়াপ্ত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায়…

Read More

মিজোরামে ভারি বৃষ্টি, রুকনির জলে প্লাবিত ধলাইয়ের বিস্তীর্ণ এলাকা

রাজীব মজুমদার, ধলাই।বরাক তরঙ্গ, ২ সেপ্টেম্বর : মিজোরামে টানা ভারী বৃষ্টিপাতের জেরে গত তিনদিন ধরে ফুলেফেঁপে উঠেছে রুক্নী নদী। নদীর জলস্তর বিপদসীমা অতিক্রম করতেই দক্ষিণ ধলাইয়ের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। জলমগ্ন হয়েছে একাধিক গ্রাম, রাস্তাঘাট ও কৃষিজমি। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। কয়েক শত বিঘা আমন ধানক্ষেত বর্তমানে জলের তলায় থাকায় ব্যাপক ফসলহানির আশঙ্কা…

Read More

লাহরিঘাট সমজেলা কার্যালয়ে উত্তপ্ত পরিস্থিতি, জালিয়াতির অভিযোগে দালালকে আটক করে গণপ্রহার

বিশেষ প্রতিবেদক, মরিগাঁও। বরাক তরঙ্গ, ২ সেপ্টেম্বর : মরিগাঁও জেলার লাহরিঘাট সমজেলা কার্যালয় প্রাঙ্গণে বুধবার এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। জমি-জমা সংক্রান্ত প্রতারণার অভিযোগে আব্দুল্লাহ নামে এক ব্যক্তিকে হাতে-নাতে আটক করে ক্ষুব্ধ জনতা মারধর করে। এই ঘটনায় লাহরিঘাট অঞ্চলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত আব্দুল্লাহ সম্প্রতি বদলি হওয়া পূর্বের সমজেলা আয়ুক্তের…

Read More