শিলচরে অভিযান চালিয়ে মোবাইল ফোন, সোনার অলঙ্কার, চার্জার উদ্ধার, ধৃত ২
বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ২ সেপ্টেম্বর : চুরির ঘটনার তদন্তে বড়সড় সাফল্য পেল শিলচর পুলিশ। এক চুরি সংক্রান্ত মামলার তদন্তে নেমে দুই সন্দেহভাজনকে গ্রেফতার সহ একাধিক সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। ধৃতরা হল রাহুল সরকার ও আরিফ উদ্দিন লস্কর। পুলিশের তল্লাশিতে তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১৪টি মোবাইল ফোন, ৫ জোড়া সোনার কানের দুল,…
