baraktaranga.com

বন্যাক্রান্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বণ্টন করলো বরাক গ্রিন মিশন এনজিও

বরাক তরঙ্গ, ৩ সেপ্টেম্বর : সম্প্রতি প্রবল বর্ষনে দক্ষিণ ধলাইয়ের একাধিক এলাকা কৃত্রিম বন্যায় প্লাবিত। এমতাবস্থায় শত শত পরিবার বন্যার কবলে পড়ে ঘরবাড়ি ছেড়ে শরনার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন। বৃহস্পতিবার সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার পশ্চিম সপ্তগ্রাম ও আর্জানপুর অঞ্চল থেকে ১৩৯৪ নম্বর পশ্চিম সপ্তগ্রাম এলপি স্কুলে অস্থায়ী শরনার্থী শিবিরে আশ্রিত বন্যাক্রান্তদের মধ্যে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বণ্টন…

Read More

‘নো এনআরসি, নো সেনসাস’ দাবিতে মণিপুরে মিছিল, বিক্ষোভ

বরাক তরঙ্গ, ৩ সেপ্টেম্বর : ‘নো এনআরসি, নো সেনসাস’ দাবিতে বৃহস্পতিবার মণিপুরের লুকতাক প্রজেক্ট এলাকায় এক প্রতিবাদী মিছিল ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। লুকতাক প্রজেক্ট আপুনবা মৈরা পাইবি, বিভিন্ন যুব সংগঠন, ক্লাব এবং বিভিন্ন সম্প্রদায়ের নাগরিক সমাজের সংগঠন (CSO)-এর সদস্যরা এই মিছিলে অংশ নেন। মিছিলে মেইতেই, রংমেই, কোম, আইমোল এবং মেইতেই পাঙ্গাল সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।…

Read More

হাইলাকান্দিতে বিভিন্ন দাবিতে জেলা আয়ুক্তের কার্যালয় ঘেরাও যুব কংগ্রেসের, উত্তপ্ত

বরাক তরঙ্গ, ৩ সেপ্টেম্বর : একাধিক দাবিতে বৃহস্পতিবার হাইলাকান্দি জেলা আয়ুক্তের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করল যুব কংগ্রেস। আলগাপুর–কাটলিছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক জুবাইর আনাম মজুমদারের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক যুব কংগ্রেস কর্মী অংশ নেন। বিক্ষোভকারীদের পুলিশ বাধা দিলে একসময় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মৃদু লাঠিচার্জ করে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র…

Read More

শিলচর পুর নিগম নির্বাচন ঘিরে বিজেপির গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক

বরাক তরঙ্গ, ৩ সেপ্টেম্বর : আগামী ৩ অক্টোবর অনুষ্ঠিত হতে চলেছে শিলচর পুর নিগম নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই সাংগঠনিক তৎপরতা জোরদার করেছে বিজেপি। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার জেলা বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ নির্বাচনকেন্দ্রিক সাংগঠনিক বৈঠক। বৈঠকে শিলচর পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত প্রভারী, জেলা বিজেপির পদাধিকারী এবং পুর নিগমের মণ্ডল সভাপতিরা উপস্থিত…

Read More

স্ত্রীকে কুপিয়ে হত্যা করে আত্মঘাতী স্বামী, সন্দেহ স্থানীয়দের

বরাক তরঙ্গ, ৩ সেপ্টেম্বর : বিশ্বনাথের বালিঘাটে এক রোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে হত্যা করার পর স্বামী আত্মহত্যা করেছেন বলে সন্দেহ করা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র বালিঘাট এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ​স্থানীয় বাসিন্দাদের মতে, দম্পতির সন্তান কোচিং (টিউশন) থেকে ঘরে ফেরার পর ঘরের ভেতর মা ও বাবার রক্তাক্ত মৃতদেহ…

Read More

জিডিপির মিথ্যাচার, তোপ কংগ্রেসের, ৭.৮% নয়, বৃদ্ধির হার প্রায় শূন্য, মোদির দাবি ওড়ালেন প্রাক্তন অর্থসচিব

৩ সেপ্টেম্বর : গত ৪৮ ঘণ্টা যাবৎ জিডিপি বৃদ্ধির হারের যে অঙ্ককে অর্থনীতির উজ্জ্বল বিজ্ঞাপন হিসাবে মোদি সরকার প্রচার করে চলেছে, তাতে কি কারচুপি রয়েছে? এই প্রশ্ন উঠছে। আর শুধু কংগ্রেস সহ অন্যান্য বিরোধীরা নয়, এমন বিস্ফোরক অভিযোগ তুলেছেন মোদি সরকারেরই প্রাক্তন অর্থসচিব সুভাষচন্দ্র গর্গ। গত অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের জিডিপি বৃদ্ধিহার, জিডিপির অর্থমূল্য এবং ক্রয়…

Read More

অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে ভাঙচুরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে সরব তৃণমূল

৩ সেপ্টেম্বর: ফের আলোচনার কেন্দ্রে কলকাতার ক্যামাক স্ট্রিটে তৃণমূলের কার্যালয়। বৃহস্পতিবার ভোররাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ঢুকে একদল দুষ্কৃতী ভাঙচুর চালায় এবং কর্মীদের মারধর করে বলে অভিযোগ তৃণমূলের। ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় সিসিটিভি ফুটেজ প্রকাশ করে অভিযোগ করেন, ‘অস্ত্রশস্ত্রে সজ্জিত বিজেপির গুন্ডারা’ এই হামলা চালিয়েছে। তাঁর…

Read More

কাটিগড়ায় ওভারলোড টিপার ধরল মালিক সংগঠন, নড়েচড়ে বসল পরিবহন বিভাগ

শমীন্দ্র পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ৩ সেপ্টেম্বর : যে কাজ পরিবহন বিভাগ ও বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্তাদের করার কথা, এবার সেই কাজই করে দেখাল ‘দ্য টিপার ওনার্স অব কাটিগড়া’। মেঘালয় থেকে বরাক উপত্যকায় চুনাপাথর বোঝাই টিপার প্রবেশের পথে কালাইনছড়ায় গত প্রায় দু’মাস ধরে গাড়ি আটকে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলনের মধ্যেই সংগঠনের কর্মকর্তাদের হাতে…

Read More

পঞ্জাবের খসড়া ভোটার তালিকা থেকে বাদ রাঘব চাড্ডার নাম, ‘রাজনৈতিক প্রতিহিংসা’র অভিযোগ

৩ সেপ্টেম্বর : পঞ্জাবের খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়েছে রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডার নাম। নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন বা SIR-এর আওতায় প্রকাশিত খসড়া তালিকায় তাঁর নামের পাশে ‘স্থায়ীভাবে স্থানান্তরিত’ উল্লেখ করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন কমিশন ও পঞ্জাবের রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিতর্ক। রাঘব চাড্ডা অভিযোগ করেছেন, এটি রাজনৈতিক প্রতিহিংসার ফল।…

Read More

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান মার্কিন প্রেসিডেন্ট

৩ সেপ্টেম্বর : ইরানের হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ রাখার প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরিবর্তিত নামের একটি মানচিত্রের ছবিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউস। গতকাল বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলে, “এখন যেহেতু এটি মার্কিন যুক্তরাষ্ট্রের…

Read More