baraktaranga.com

পুকুরে ডুবে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু

বরাক তরঙ্গ, ৯ সেপ্টেম্বর : চরাইদেউ জেলার সাপেখাতির ১ নম্বর ধুনিয়াপথারে এক শোকাবহ ঘটনা ঘটেছে। বাড়ির চৌহদ্দিতে থাকা পুকুরে ডুবে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানা গেছে, সৌরভ গগৈ নামে এক যুবক বাড়ির কাছের পুকুরে মাছ ধরার সময় হঠাৎ পিছলে জলে পড়ে যান। ছেলেকে জল থেকে উদ্ধার করতে তাঁর বাবা লক্ষী গগৈ পুকুরে ঝাঁপ…

Read More

আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে নারী শিক্ষা ও ক্ষমতায়নে আসাম রাইফেলসের উদ্যোগ

বরাক তরঙ্গ, ৯ সেপ্টেম্বর : আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে মণিপুরের বড়বেকরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে নারী শিক্ষা ও ক্ষমতায়ন নিয়ে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করল আসাম রাইফেলস। ‘নারী সাক্ষরতা ও ক্ষমতায়ন’ শীর্ষক এই আলোচনার মূল লক্ষ্য ছিল নারী শিক্ষার গুরুত্ব, ক্ষমতায়ন এবং সমান সুযোগ সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। কর্মসূচিতে বিদ্যালয়ের মোট ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ…

Read More

মৈরাঙের আইএনএ জাদুঘর ও ইম্ফল সৈনিক স্কুল পরিদর্শন উপ-রাষ্ট্রপতির

পিএনসি, ইম্ফল।বরাক তরঙ্গ, ৯ সেপ্টেম্বর : মণিপুর সফরে এসে মঙ্গলবার মৈরাঙের ঐতিহাসিক আইএনএ জাদুঘর এবং ইম্ফল সৈনিক স্কুল পরিদর্শন করলেন উপ-রাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। মৈরাঙে আইএনএ-র বীরত্ব ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি ঐতিহাসিক সেই স্থানও পরিদর্শন করেন, যেখানে ভারতীয় ভূখণ্ডে প্রথমবারের মতো আইএনএ ভারতের ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করেছিল। তিনি আইএনএ যুদ্ধ জাদুঘরের বিভিন্ন গ্যালারি…

Read More

শ্রীকিষণ সারদা কলেজের ইতিহাসে নতুন অধ্যায়, এনএসএস-এর রাজ্যস্তরের পুরস্কার অর্জন তিন স্বেচ্ছাসেবকের

বরাক তরঙ্গ, ৮ সেপ্টেম্বর : শ্রীকিষণ সারদা কলেজের ইতিহাসে সংযোজিত হলো এক গৌরবোজ্জ্বল অধ্যায়। কলেজের তিন কৃতী এনএসএস স্বেচ্ছাসেবক সচিন ঘোষ, তুষার দাস ও বিপ্ররাজ দেব ২০২৪–২৫ সালের মর্যাদাপূর্ণ এনএসএস রাজ্যস্তরের পুরস্কার অর্জন করেছেন। তাঁদের এই সাফল্য কলেজের পাশাপাশি সমগ্র বরাক উপত্যকার জন্যও গর্বের বিষয়। তিন স্বেচ্ছাসেবকই কলেজের এনএসএস ইউনিটের সক্রিয় সদস্য। উল্লেখযোগ্যভাবে, তাঁরা বরাক…

Read More

আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে শিক্ষা সামগ্রী বিতরণ

বরাক তরঙ্গ, ৮ সেপ্টেম্বর : আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে এন্টি করাপশন ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার কাছাড় ইউনিটের উদ্যোগে মঙ্গলবার শিলচরের রংপুর কমল আর্ট একাডেমিতে এক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে একাডেমির ছাত্র-ছাত্রীদের হাতে বই, খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কাছাড় জেলার চিফ ডাইরেক্টর দীক্ষা পাল, অমিত বণিক, বিমলেন্দু দত্ত, নীলরতন…

Read More

পাথারকান্দি মডেল হাসপাতাল ও CHC পরিদর্শনে সমজেলা আয়ুক্ত ত্রিদিব রায়

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ৮ সেপ্টেম্বর : সাধারণ মানুষের জন্য উন্নত ও সহজলভ্য স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করতে পাথারকান্দির স্বাস্থ্য ব্যবস্থার সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনা করলেন পাথারকান্দি সমজেলা আয়ুক্ত ত্রিদিব রায়। মঙ্গলবার সাব-ডিভিশনাল মেডিক্যাল অফিসারকে সঙ্গে নিয়ে তিনি পাথারকান্দি মডেল হাসপাতাল ও কমিউনিটি হেলথ সেন্টার (CHC) পরিদর্শন করেন। পরিদর্শনকালে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রের বিভিন্ন বিভাগ ঘুরে দেখার…

Read More

পাথারকান্দিতে শ্রদ্ধার সঙ্গে পালিত ভূপেন হাজরিকার জন্মশতবার্ষিকী

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ৮ সেপ্টেম্বর : শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে ভারতরত্ন ড. ভূপেন হাজরিকার জন্মশতবার্ষিকী পালন করল পাথারকান্দি সমজেলা প্রশাসন। এ উপলক্ষে পাথারকান্দি সমজেলা আয়ুক্তের কার্যালয় প্রাঙ্গণে এক বিশেষ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে ড. ভূপেন হাজরিকার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা তাঁর…

Read More

গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে ভূপেন হাজরিকার জন্মশতবর্ষ উদযাপন

বরাক তরঙ্গ, ৮ সেপ্টেম্বর : গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় ভারতরত্ন সুধাকণ্ঠ ড. ভূপেন হাজরিকার জন্মশতবর্ষ উদযাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়, নিবন্ধক ড. বিদ্যুৎ কান্তি পাল, শৈক্ষিক নিবন্ধক ড. অভিজিৎ নাথ, বরিষ্ঠ অধ্যাপক আশরাফ হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা ভূপেন হাজরিকার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।…

Read More

শিলচর পুর নিগম নির্বাচন: প্রার্থী তালিকা ঘোষণার পর বিজেপি ছাড়লেন দুই নেতা

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ৮ সেপ্টেম্বর : শিলচর পুর নিগম নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পরপরই দল ছাড়লেন দুই নেতা। প্রার্থী তালিকা প্রকাশের কিছুক্ষণের মধ্যেই স্বেচ্ছায় দলের প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগের ঘোষণা দেন সুজিত দাস চৌধুরী ও শিবা দেব। দলত্যাগী দুই নেতার মধ্যে শিবা দেব ছিলেন ৪০ নম্বর ওয়ার্ডের বিজেপির টিকিট প্রত্যাশী। তিনি জেলা যুব…

Read More

দুর্নীতির মামলায় গ্রেফতার ACS আধিকারিক দেবেশ্বর বরা

বরাক তরঙ্গ, ৮ সেপ্টেম্বর : অসম সিভিল সার্ভিস (ACS)-এর আধিকারিক দেবেশ্বর বরাকে গ্রেফতারের পর সোমবার রাতে ধেমাজি থেকে গুয়াহাটিতে নিয়ে আসে মুখ্যমন্ত্রীর ভিজিল্যান্স সেল। মঙ্গলবার তাঁকে বিশেষ আদালতে পেশ করা হয়। আদালতে পেশ করার আগে আইনি প্রক্রিয়া অনুযায়ী দেবেশ্বর বরাকে মুখ্যমন্ত্রীর ভিজিল্যান্স দফতর থেকে চিকিৎসা পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। জানা গেছে, আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ…

Read More