আন্তঃকলেজ ফুটবলের ফাইনালে আসাম বিশ্ববিদ্যালয় ও থং নকপে কলেজ
বরাক তরঙ্গ, ৯ সেপ্টেম্বর : আসাম বিশ্ববিদ্যালয় স্পোর্টস বোর্ডের উদ্যোগে আয়োজিত ১৪তম আন্তঃকলেজ ফুটবল (পুরুষ) প্রতিযোগিতা ২০২৬-২৭-এর দ্বিতীয় দিনে জমজমাট ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দিনের একাধিক উত্তেজনাপূর্ণ ম্যাচের পর ফাইনালে মুখোমুখি হওয়ার যোগ্যতা অর্জন করেছে আসাম বিশ্ববিদ্যালয়, শিলচর এবং থং নকপে কলেজ। দিনের প্রথম ম্যাচে আসাম বিশ্ববিদ্যালয়, শিলচর ৫-১ গোলে করিমগঞ্জ কলেজকে পরাজিত করে। দ্বিতীয়…
