কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা বাজেয়াপ্ত আসাম রাইফেলসের
বরাক তরঙ্গ, ৯ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। শুল্ক দফতর ও কাছাড় পুলিশের সঙ্গে যৌথ অভিযানে কাছাড় জেলার লালপানি এলাকায় একটি গাড়ি আটক করে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৫ কোটি টাকা। জানা গেছে, মঙ্গলবার লালপানি এলাকায় সন্দেহজনক একটি গাড়ির গতিবিধির উপর…
