baraktaranga.com

রাধামাধব কলেজে সুধাকণ্ঠ ভূপেন হাজরিকা স্মরণ

বরাক তরঙ্গ, ৮ সেপ্টেম্বর : আসাম সরকারের উচ্চ শিক্ষা বিভাগের নির্দ্দেশানুযায়ী রাজ্যের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সঙ্গতি রেখে ভারতরত্ন ড. ভূপেন হাজারিকার জন্মশতবার্ষিকী উদযাপনের বছরব্যাপী অনুষ্ঠানের সমাপণী অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে সুধাকণ্ঠকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলো শিলচর রাধামাধব কলেজ। মঙ্গলবার এ উপলক্ষ্যে কলেজের সাংস্কৃতিক সেলের উদ্যোগে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠানটি আয়োজিত হয়। এদিন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড….

Read More

১৫তম জাতীয় ভোভিনাম চ্যামিয়নশিপে স্বর্ণপদক জিতলেন কাছাড়ের সহস্র রায়

বরাক তরঙ্গ, ৮ সেপ্টেম্বর : গত ৪ থেকে ৬ সেপ্টেম্বর অবধি জম্মু ও কাশ্মীরের ভগবতী নগরের ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া ১৫তম জাতীয় ভোভিনাম চ্যাম্পিয়নশিপে অসম দলের হয়ে একমাত্র প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করে স্বর্ণপদক জয় করলেন কাছাড়ের সহস্র রায়। জুনিয়র বয়েজ বিভাগে ১৭ বছরের নিচে ৬০-৬২ কেজি ওজন শ্রেণিতে এই গৌরব অর্জন করেন সহস্র। তিনি শিলচরের…

Read More

দিল্লিতে মণিপুরের প্রখ্যাত সঙ্গীতশিল্পী চংথাম বিক্রম সিঙের নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও হত্যাকারীদের কঠোর শাস্তির দাবি এআইডিএসও-র

৮ সেপ্টেম্বর : অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন (এআইডিএসও)-এর কেন্দ্রীয় কাউন্সিল মণিপুরের বিখ্যাত রক সঙ্গীতশিল্পী ও সঙ্গীত শিক্ষক চংথাম বিক্রম সিং-এর মর্মান্তিক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে। গত ৬ সেপ্টেম্বর রাতে দক্ষিণ-পূর্ব দিল্লির কিলোকারি গ্রাম এলাকায় একদল দুষ্কৃতী শ্রী চংথাম বিক্রম সিং-কে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করে। শ্রী বিক্রম সিং ছিলেন মণিপুরে পাশ্চাত্য রক সঙ্গীতের অন্যতম পথিকৃৎ…

Read More

এইচআইভি পজিটিভ ছিলেন স্ত্রী খুনি রামানুজ গোস্বামী

বরাক তরঙ্গ, ৮ সেপ্টেম্বর : বেলতলায় স্ত্রী রিয়াকে হত্যার ঘটনায় অভিযুক্ত রামানুজ গোস্বামীকে ঘিরে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। শুক্রবারের এই হত্যাকাণ্ডের তদন্তে রামানুজের মাদকাসক্তি ও এইচআইভি সংক্রমণের তথ্য সামনে এসেছে। জানা গেছে, প্রায় পাঁচ বছর ধরে মাদকাসক্ত ছিলেন রামানুজ গোস্বামী। চিকিৎসক সূত্রে প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী, একটি রিহ্যাবিলিটেশন সেন্টারে থাকাকালীন তাঁর শরীরে এইচআইভি সংক্রমণ শনাক্ত…

Read More

মোহনপুরে এরি ও মুগা রেশমচাষ প্রযুক্তি নিয়ে সচেতনতা কর্মসূচি

বরাক তরঙ্গ, ৮ সেপ্টেম্বর : ‘মেরা রেশম, মেরা অভিমান’ ২.০ কর্মসূচির আওতায় মঙ্গলবার হাইলাকান্দি জেলার মোহনপুরে এরি ও মুগা রেশমচাষের আধুনিক প্রযুক্তি নিয়ে এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। হাইলাকান্দি জেলা রেশম দফতরের সহযোগিতায় কেন্দ্রীয় রেশম বোর্ডের লাহদইগড়স্থিত রেশমচাষ প্রযুক্তি গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের বিজ্ঞানী-ডি ড. মোহাম্মদ মুজের উদ্দিন বেগ এই কর্মসূচিতে কৃষকদের প্রশিক্ষণ ও পরামর্শ…

Read More

ভূপেন হাজরিকার জন্মশতবার্ষিকীতে জালুকবাড়িতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন কৌশিক রায়ের

বরাক তরঙ্গ, ৮ সেপ্টেম্বর : ভারতরত্ন সুধাকণ্ঠ ড. ভূপেন হাজরিকার জন্মশতবার্ষিকী উপলক্ষে জালুকবাড়িতে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রয়াত শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মন্ত্রী কৌশিক রায়। জালুকবাড়িস্থিত ড. ভূপেন হাজরিকা সমন্বয় ক্ষেত্রে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ভূপেন হাজরিকার গান, কণ্ঠ ও সৃষ্টিশীলতা অসমের মানুষের পাশাপাশি সমগ্র বিশ্বের মানুষের মধ্যে মানবতা…

Read More

ভূপেন হাজরিকার জন্মশতবার্ষিকী উপলক্ষে মুখ্যমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন, সংগ্রহালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

বরাক তরঙ্গ, ৮ সেপ্টেম্বর: ভারতরত্ন সুধাকণ্ঠ ড. ভূপেন হাজরিকার জন্মশতবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার জালুকবাড়িস্থিত ড. ভূপেন হাজরিকা সমন্বয় তীর্থে উপস্থিত হয়ে তাঁর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী শ্রীমন্ত শংকরদেব কলাক্ষেত্রে প্রায় ৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হতে চলা ‘ড. ভূপেন হাজরিকা…

Read More

ভূপেন হাজরিকার জন্মশতবর্ষে হাইলাকান্দি জেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি

বরাক তরঙ্গ, ৮ সেপ্টেম্বর : কিংবদন্তি শিল্পী, সুরকার, গীতিকার ও ভারতরত্ন ড. ভূপেন হাজারিকার জন্মশতবর্ষ উপলক্ষে হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে পৌরোহিত্য করেন সংস্কৃতি বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা আয়ুক্ত অন্তরা সেন। অনুষ্ঠানের শুরুতে ভূপেন হাজরিকার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা…

Read More

রুকনিতে তলিয়ে যাওয়া সাড়ে তিন বছরের শিশুর দেহ উদ্ধার

রাজীব মজুমদার, ধলাই।বরাক তরঙ্গ, ৮ সেপ্টেম্বর : পরিবারের সদস্যদের অগোচরে বাড়ি থেকে বেরিয়ে রুকনি নদীতে তলিয়ে যাওয়া সাড়ে তিন বছরের শিশুর নিথর দেহ উদ্ধার হল। মঙ্গলবার সকাল ৮টা নাগাদ বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে ইসলামাবাদ এলাকায় শিশুটির দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় মৃত ফুজায়েল আহমদের পরিবারকে। খবর পেয়ে পরিবারের লোক ধলাই পুলিশ পৌঁছে…

Read More

বন্যার জলে প্লাবিত সপ্তগ্রাম-আরজানপুর, ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তার দাবি কৃষক সভার

বরাক তরঙ্গ, ৮ সেপ্টেম্বর : পার্শ্ববর্তী রাজ্য মিজোরামে প্রবল বৃষ্টিপাতের জেরে রুকনী নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে কাছাড়ের সপ্তগ্রাম জিপির পানি সাগর নালা দিয়ে জল ঢুকে পড়েছে। এর ফলে সপ্তগ্রাম ও আরজানপুর গ্রামের বেশ কিছু এলাকা প্লাবিত হয়ে বহু পরিবারের ঘরবাড়ি ও সদ্য রোপণ করা ধানের ক্ষেত জলের তলায় চলে গেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার…

Read More