baraktaranga.com

অসমিয়া ভাষায় শপথ বরাকের দুই কংগ্রেসি বিধায়কের

বরাক তরঙ্গ, ২১ মে : একদিকে যখন রাভা, কার্বি ও কোচ-রাজবংশী সম্প্রদায়ের বিধায়কেরা নিজেদের মাতৃভাষায় শপথ গ্রহণ করে ভাষাগত বৈচিত্র্যের বার্তা দেন, ঠিক সেই সময় ভিন্ন পথে হেঁটে বিতর্কে জড়ালেন বরাক উপত্যকার কংগ্রেসের দুই বাঙালি বিধায়ক। মাত্র দু’দিন আগেই বরাক উপত্যকা-সহ প্রতিবেশী রাজ্যগুলিতে যথাযোগ্য মর্যাদায় স্মরণ করা হয়েছে ভাষা শহিদ দিবসের একাদশ শহিদকে। সেই আবহের…

Read More

শপথের পর নতুন প্রত্যয়ের বার্তা কংগ্রেসের ১৯ বিধায়কের

গুয়াহাটি থেকে মোহাম্মদ জনি। বরাক তরঙ্গ, ২১ মে: রাজ্যের রাজনৈতিক অঙ্গনে বৃহস্পতিবারের দিনটি হয়ে উঠল বিশেষ তাৎপর্যপূর্ণ। গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চ বিধানসভায় শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করলেন কংগ্রেসের নবনির্বাচিত ১৯ জন বিধায়ক ও সদস্যা। শপথ অনুষ্ঠান শেষে বিধানসভা ভবনের সামনে একসঙ্গে দাঁড়িয়ে ঐক্যের বার্তা দেন তাঁরা। মুহূর্তেই সেই ছবি রাজনৈতিক মহল ও সাধারণ…

Read More

বদরপুরে মাদক সহ আটক দুই যুবক

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২১ মে : বদরপুরে ফের বড়সড় সাফল্য পেল বদরপুর থানা পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে চালানো এক বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পাশাপাশি দুই যুবককে আটক করেছে পুলিশ। উদ্ধার হওয়া ইয়াবার পরিমাণ প্রায় ১০ হাজার, যার আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে জানা গেছে। এই ঘটনায়…

Read More

পাথারকান্দিতে ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ২

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ২১ মে : অসম-ত্রিপুরা সীমান্তবর্তী পাথারকান্দিতে ফের বড়সড় সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে চালানো এক বিশেষ অভিযানে প্রায় ৫০ লক্ষাধিক টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে আটক করা হয়েছে দুই মাদক পাচারকারীকে। এই ঘটনায় সীমান্ত এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে পাথারকান্দি থানার কাছে খবর…

Read More

সোনাইয়ে খোঁজের ফুটবলে জয়ী ভুবন খাল

শামিম বড়ভূইয়া, সোনাই।বরাক তরঙ্গ, ২১ মে : খোঁজ শিলচর-এর উদ্যোগে সোনাই এনজিএইচএস স্কুল মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে উত্তেজনাপূর্ণ ম্যাচে জয়ী হল ভুবন খাল। বৃহস্পতিবার পরেশচন্দ্র দত্ত ও জ্যোৎস্না দত্ত স্মৃতি প্রাইজমানি অনূর্ধ্ব-১৯ ফুটবল টুর্নামেন্টে এক রোমাঞ্চকর লড়াইয়ে ৩–২ গোলে বন্তরাপুর-কে পরাজিত করেছে ভুবন খাল। ভুবন খালের হয়ে গোল করেন ডেনজেল (২৮ মিনিট), শাইনিং (৪১ মিনিট)…

Read More

পঞ্চায়েত কাপে জয়ী রাজঘাট এফসি

বরাক তরঙ্গ, ২১ মে : ভাগা পঞ্চায়েত কাপ ২০২৬ ফুটবল প্রতিযোগিতায় জয়ী হলো রাজঘাট এফসি। বৃহস্পতিবার রাজঘাট রাজীব গান্ধী স্পোর্টস কমপ্লেক্স খেলার মাঠে অজন্তা গ্রুপকে ৫-৪ গোলের ব্যবধানে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছালো রাজঘাট এফসি। খেলার প্রথমার্ধে ১-১ গোল করে খেলা সমতায় রাখে উভয় দল। দ্বিতীয়ার্ধের খেলায় মরিয়া হয়ে উঠে আকর্ষণীয় গোল করে রাজঘাট এফসি। টানটান…

Read More

ক্ষুদে ফুটবলারদের নিয়ে ব্যতিক্রমী  জন্মদিন পালন করল স্মিথ লস্কর

বরাক তরঙ্গ, ২১ মে : খোঁজ ক্রীড়া ও সামাজিক সংগঠন সচিব সজল লস্করের একমাত্র পুত্র স্মিথ লস্কর বৃহস্পতিবার ইটখোলা মাঠে ইটখোলা ফুটবল কুচিং সেন্টারের প্রায় ত্রিশজন খুদে ফুটবলার ও ক্রীড়া সংগঠদের নিজের নবম জন্মদিন পালন করল।এদিন স্মিথ বাবা  সজল লস্করকে নিয়ে খুদে ফুটবলারদের একটি করে জার্সি ও প্যান্ট উপহার হিসেবে তুলে  দেয়।ইটখোলা ফুটবল কোচিং সেন্টার…

Read More

আধুনিক চা শিল্প-পর্যটনের ওপর গুরুত্ব আসাম বিশ্ববিদ্যালয়ে

বরাক তরঙ্গ, ২১ মে : আন্তর্জাতিক চা দিবস উপলক্ষে বৃহস্পতিবার আসাম বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ডিজাস্টার রিস্ক রিডাকশন ক্লাব এবং টি বোর্ড ইন্ডিয়ার আঞ্চলিক দফতরের যৌথ উদ্যোগে আয়োজিত এই সভায় চা শিল্পের বর্তমান পরিস্থিতি, জলবায়ু পরিবর্তনের প্রভাব, আধুনিক কৃষি পদ্ধতি এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে বিশদ আলোচনা করা হয়। স্বাগত বক্তব্য রাখেন…

Read More

বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতঘর সহ পাঁচ লক্ষ টাকা ও আসবাবপত্র

বরাক তরঙ্গ, ২১ মে : কাটিগড়া বিধানসভা এলাকার সিদ্ধেশ্বর জিপির শিবচর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঘটে যাওয়া এই অগ্নিকাণ্ডে এক হতদরিদ্র চানা-মটর ব্যবসায়ী পরিবারের বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বন্ধন থেকে নেওয়া ঋণের তিন লক্ষ টাকা, ব্যবসার জন্য জমানো আরও দুই লক্ষ নগদ অর্থ,…

Read More

উৎকোচ নেওয়ার সময় হাতেনাতে গ্রেফতার ACS আধিকারিক

বরাক তরঙ্গ, ২১ মে : উৎকোচ নিতে গিয়েই দুর্নীতি দমন শাখার জালে ধরা পড়লেন এক সরকারি আধিকারিক। ৫০ হাজার টাকা উৎকোচ গ্রহণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ACS আধিকারিক লাচিতকুমার দাসকে। জানা গেছে, অভিযুক্ত লাচিত কুমার দাস গুয়াহাটির রূপনগরে অবস্থিত সেটেলমেন্ট অধিকর্তার কার্যালয়ে কর্মরত ছিলেন। অভিযোগ অনুযায়ী, একটি কাজ করে দেওয়ার নাম করে তিনি ৫০ হাজার…

Read More