baraktaranga.com

শিলচরে মাজিরখালে নয়া আরসিসি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২৯ জানুয়ারি : কাছাড় জেলার শিলচার বিধানসভা কেন্দ্রের অধীন উজানগ্রাম–বুড়িবাইল ফেরিঘাট সড়কে মাজিরখাল নদীর উপর নির্মিত আরসিসি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। পূর্ত বিভাগের (সড়ক) বিভাগ, অসম সরকারের উদ্যোগে এবং এসওপিডি-জি  প্রকল্পের অধীনে ২০২৪-২৫ অর্থবর্ষে ১১৫.৫৯ লক্ষ টাকা ব্যয়ে এই সেতু নির্মাণ শুরু হয়েছে। বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী…

Read More

এসআর প্রক্রিয়াকে পরিকল্পিতভাবে প্রহসনে পরিণত করা হচ্ছে : মুসলিম সমাজ

বরাক তরঙ্গ, ২৯ জানুয়ারি : এসআর প্রক্রিয়াকে পরিকল্পিতভাবে প্রহসনে পরিণত করা হচ্ছে। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে এমন অভিযোগ তুলেম মুসলিমদের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের কর্মকর্তারা। পাশাপাশি মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক কটাক্ষমূলক মন্তব্যে তাঁরা লজ্জিত ও মর্মাহত বলে জানান। এক সাংবিধানিক পদে আসীন হয়ে এ ধরনের মন্তব্য অবাঞ্চিত বলেও দাবি করা হয়। এদিন সাংবাদিক সম্মেলনে এসআর প্রক্রিয়ায়…

Read More

এসআর নামে হয়রানির অভিযোগ অনির্দিষ্টকালীন অনশনে সমাজকর্মী সঞ্জীব

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ২৯ জানুয়ারি : শিলচর স্পেশাল রিভিশন প্রক্রিয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। সাধারণ মানুষের উপর হয়রানি, অন্যায় ও ষড়যন্ত্রের অভিযোগ তুলে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ক্ষদিরাম বসুর মূর্তির পাদদেশে অনির্দিষ্টকালীন অনশনে বসেছেন সমাজকর্মী সঞ্জীব রায়। অনশনস্থল থেকে সঞ্জীব রায় অভিযোগ করেন, স্পেশাল রিভিশনের নামে পরিকল্পিতভাবে সাধারণ নাগরিকদের হয়রানি করা হচ্ছে এবং একটি…

Read More

বিজেপি সরকারের আমলেই বাগান শ্রমিকরা সম্মান পাচ্ছেন : বিধায়ক নীহার

বরাক তরঙ্গ, ২৯ জানুয়ারি : অসমের ২০০ বছরের চা শিল্পে চা-শ্রমিক সম্প্রদায়ের অবদানকে সম্মান জানাতে আসামে মুখ্যমন্ত্রীর ‘এটি কলি দুটি পাত’  বিশেষ প্রকল্পের অধীনে ৫,০০০ টাকার আর্থিক অনুদানের চেক প্রদান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাজ্য সরকারের “এটি কলি দুটি পাত ” প্রকল্পের মাধ্যমে ধলাই বিধানসভা কেন্দ্রের বড়জালেঙ্গা ও ধোয়ারবন্দ চা বাগান শ্রমিকদের মধ্যে এককালীন…

Read More

বান্দরকোনায় গৃহবধূ হত্যাকাণ্ড: গ্রেফতার অভিযুক্ত স্বামী

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ২৯ জানুয়ারি : দাম্পত্য কলহ, ধারালো অস্ত্রের কোপ, আর নিষ্পাপ শিশুদের সামনে এক মায়ের মর্মান্তিক মৃত্যু পাথারকান্দি থানাধীন বান্দরকোনা গ্রামের সেই ভয়াবহ রাত আজও তাড়া করে ফিরছে এলাকাবাসীকে। অবশেষে সাত দিনের টানা অভিযানের পর গ্রেপ্তার হলো অভিযুক্ত ঘাতক স্বামী পাথারকান্দি থানার পুলিশ হাতে। জানা গেছে, বৃহস্পতিবার ধৃত অভিযুক্তকে জেলা মুখ্য বিচার…

Read More

সোনাই প্রিমিয়ার লিগে জিতল সুপার কিংস ও দৃষ্টি

বরাক তরঙ্গ, ২৯ জানুয়ারি : সোনাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সুবর্ণ জয়ন্তীবর্ষের অঙ্গ হিসেবে আয়োজিত গৌরব রায় স্মৃতি প্রাইজমানি সোনাই প্রিমিয়ার লিগে বৃহস্পতিবার দু’টি ম্যাচে জিতল এমএম সুপার কিংস ও দৃষ্টি সোনাই। এদিন সকালে সোনাই নিত্যগোপাল উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত প্রথম ম্যাচে এমএম সুপার কিংস ২৬ রানে হারায় এএসএ ফাউন্ডেশনকে। টসে জিতে এমএম সুপার কিংস প্রথম…

Read More

জুবিনের ন্যায়ের দাবিতে লাহরিঘাটের দুই যুবকের জুবিন ক্ষেত্র’-এর উদ্দেশ্যে ‘দৌড়’ যাত্রা

বরাক তরঙ্গ, ২৯ জানুয়ারি ‌: প্রয়াত প্রাণের শিল্পী ও অসমের গর্ব জুবিন গর্গের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তাঁর ‘ন্যায়’-এর দাবিতে এক অভিনব ও শান্তিপূর্ণ প্রতিবাদ করেন মরিগাঁও জেলার লাহরিঘাটের দুই তরুণ। বৃহস্পতিবার বরিবন্ধা গ্রামের লেলাবড়ি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্র রাজদীপ নাথ এবং বরছিলা কণপাই বরদলৈ মহাবিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ছাত্র নাজিম আলি গ্রামে জুবিন…

Read More

গণ্ডাছড়ার জঙ্গলে মানব কঙ্কাল উদ্ধার, চাঞ্চল্য

বরাক তরঙ্গ, ২৯ জানুয়ারি : ত্রিপুরার ধলাই জেলার গণ্ডাছড়া এলাকায় বৃহস্পতিবার সকালে এক চাঞ্চল্যকর ঘটনায় তোলপাড় সৃষ্টি হয় গোটা এলাকায়। গণ্ডাছড়ার উত্তর হরিপুর এডিসি ভিলেজ সংলগ্ন ঘন জঙ্গলের ভেতর থেকে উদ্ধার হল মানুষের কঙ্কাল। ঘটনাকে ঘিরে এলাকায় ছড়িয়ে পড়ে ব্যাপক আতঙ্ক ও কৌতূহল। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ উত্তর হরিপুর গ্রামের এক…

Read More

শুক্রবার থেকে আসাম বিশ্ববিদ্যালয়ে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

বরাক তরঙ্গ, ২৯ জানুয়ারি : জলবায়ু পরিবর্তনের প্রভাব ও পরিবেশগত স্থায়িত্ব নিয়ে দু’দিনের এক আন্তর্জাতিক সম্মেলন শুক্রবার থেকে শুরু হচ্ছে আসাম বিশ্ববিদ্যালয়ে। সম্মেলনের মূল বিষয়বস্তু হচ্ছে ‘পার্বত্য ও পাহাড়ি ভূপ্রকৃতিতে জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত স্থায়িত্ব’। এদিন বেলা দশটায় বিপিন চন্দ্র পাল মিলনায়তনে আয়োজিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। সহযোগিতায় থাকছে ভারত বিকাশ পরিষদ (উত্তর-পূর্ব অঞ্চল), আইসিএআর–রিসার্চ কমপ্লেক্স…

Read More

প্রকাশিত হোল উপন্যাস ‘উনিশ পয়সার সিনেমা’

২৯ জানুয়ারি : গান আলোচনা কবিতা পাঠের মধ্য দিয়ে কলকাতায় প্রকাশিত হোল বিপ্লব চক্রবর্তীর লেখা উনিশ পয়সার সিনেমা’ উপন্যাসটি। সুপর্ণা দত্তের সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সারস্বত্ত মুখ তৈরি হয়। মঞ্চে উপবিষ্ট গুণীজনদের হাত দিয়ে ‘উনিশ পয়সার সিনেমা’ উপন্যাসটির মোড়ক খুলে প্রকাশ করেন সাহিত্যিক সৈয়দ হাসমত জালাল। বিপ্লব চক্রবর্তীর লেখালেখি নিয়ে অনুষ্ঠানের সুর বেধে দেন…

Read More