baraktaranga.com

১২ বছর আগে বধূ হত্যার অভিযোগে গ্রেপ্তার স্বামী-শ্বশুর! হঠাৎ জীবিত অবস্থায় উদ্ধার ‘মৃত’ মহিলা

১২ সেপ্টেম্বর : প্রায় ১২ বছর আগে ঘটে যাওয়া একটি কথিত হত্যাকাণ্ডকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছিল বিহারের রোহতাস জেলায়। এক মহিলাকে হত্যার অভিযোগে তাঁর স্বামী অরুণ মেহতা, শ্বশুর দিলীপ মেহতা এবং ভাশুর গোবিন্দ কুমার-সহ মোট আটজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। দীর্ঘ ১২ বছর ধরে মামলা ও কারাবাসের পর এবার সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য—যাঁকে হত্যার অভিযোগে ওই…

Read More

কাছাড় জেলায় জাতীয় লোক আদালতে ১,০৫২টি মামলা সহ ১৩.৫৩ কোটি টাকারও বেশি অর্থের নিষ্পত্তি

বরাক তরঙ্গ, ১২ সেপ্টেম্বর : কাছাড় জেলা আইন পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে শনিবার কাছাড় জেলার বিভিন্ন আদালতে জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয়। জাতীয় লোক আদালতে বিভিন্ন বিচারাধীন মামলা, যার মধ্যে মোটরযান আইন সংক্রান্ত মামলা, দেওয়ানি মামলা, ফৌজদারি মামলা, বৈবাহিক বিরোধ সংক্রান্ত মামলা এবং মোটর দুর্ঘটনা ক্ষতিপূরণ দাবি (MACT) মামলা ইত্যাদি অন্তর্ভুক্ত ছিল, নিষ্পত্তির জন্য গ্রহণ করা…

Read More

এস্কেভেটর দিয়ে নদী থেকে পাথর উত্তোলনের প্রতিবাদ করায় হামলা, ডিসির দ্বারস্থ

বরাক তরঙ্গ, ১২ সেপ্টেম্বর : উধারবন্দ রেঞ্জের অন্তর্গত থালিগ্রাম ফাঁসিবস্তি এলাকায় নদী থেকে এস্কেভেটর দিয়ে পাথর উত্তোলনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে জেসিবি ব্যবহার করে নদীর বুক থেকে পাথর খনন ও উত্তোলন করা হচ্ছে। এর ফলে এলাকায় নদীভাঙনের সমস্যা ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে। এ নিয়ে স্থানীয় জনগণ পুরো ঘটনার তদন্ত…

Read More

বালিকান্দিতে এরি-মুগা চাষে সচেতনতা কর্মসূচি

বরাক তরঙ্গ, ১২ সেপ্টেম্বর : ‘মেরা রেশম, মেরা অভিমান’ (এমআরএমএ) ২.০ কর্মসূচির আওতায় হাইলাকান্দির বালিকান্দি গ্রামে বৈজ্ঞানিক পদ্ধতিতে এরি ও মুগা রেশম চাষ নিয়ে এক সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিজ্ঞানী-কৃষক মতবিনিময়কে কেন্দ্র করে আয়োজিত এই কর্মসূচিতে ৫০ জনেরও বেশি কৃষক ও সংশ্লিষ্ট অংশীজন অংশগ্রহণ করেন। কেন্দ্রীয় রেশম বোর্ডের সিএসবি-সিএমইআরটিআই-এর বিজ্ঞানী-ডি ড. মোহাম্মদ মুজেরউদ্দিন বেগের পরিচালনায়…

Read More

পানিভরায় ‘বন্দে মাতরম’- গীতের বিশেষ অনুষ্ঠান ২৫ সেপ্টেম্বর

বরাক তরঙ্গ, ১২ সেপ্টেম্বর : দেশপ্রেম, জাতীয় ঐক্য, সংহতি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে আগামী ২৫ সেপ্টেম্বর পানিভরা সরস্বতী বিদ্যানিকেতনের উদ্যোগে পানিভরাতে অনুষ্ঠিত হবে সমবেত কণ্ঠে ‘বন্দে মাতরম’ গীত। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা , শিক্ষার্থী, অভিভাবক ও সমাজের বিশিষ্ট নাগরিকরা অংশগ্রহণ করবেন। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ‘বন্দে-মাতরম’ এর ১৫০তম বর্ষ উদযাপন অনুষ্ঠানকে ঘিরে এলাকার…

Read More

ইছাবিলে আরএসএসের যুব সম্মেলন, যুবসমাজের মধ্যে নানা বার্তা

মোহাম্মদ জনি, পাথারকান্দি। বরাক তরঙ্গ, ১২ সেপ্টেম্বর : যুবসমাজই আগামী দিনের দেশ ও সমাজ গঠনের প্রধান শক্তি—এই বার্তাকে সামনে রেখে শ্রীভূমি জেলার বাজারীছড়া খণ্ডে অনুষ্ঠিত হল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) বিশেষ যুব সম্মেলন। সংঘের শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে শুক্রবার পিএম শ্রী ইছাবিল হায়ার সেকেন্ডারি স্কুলের প্রেক্ষাগৃহে আয়োজিত এই সম্মেলনে প্রায় শতাধিক যুবক অংশগ্রহণ করেন। বাজারীছড়া খণ্ডের উদ্যোগে…

Read More

হাইলাকান্দিতে ২০ সেপ্টেম্বর দাবা প্রতিযোগিতা

বরাক তরঙ্গ, ১২ সেপ্টেম্বর : হাইলাকান্দি জেলা দাবা সংস্থার উদ্যোগে আগামী ২০ সেপ্টেম্বর (রবিবার) হাইলাকান্দি ডিএসএ-র যুব হোস্টেলে অনুষ্ঠিত হবে বর্ষাকালীন দাবা প্রতিযোগিতা ২০২৬। একদিনের এই প্রতিযোগিতা শুরু হবে সকাল ৮টায়। প্রতিযোগিতায় উন্মুক্ত, অনূর্ধ্ব-৯, অনূর্ধ্ব-১১, অনূর্ধ্ব-১৩, অনূর্ধ্ব-১৫ এবং অনূর্ধ্ব-১৭—এই ছয়টি বিভাগে খেলা অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক দাবা সংস্থার নিয়ম অনুযায়ী ১০ মিনিট সময়ের সঙ্গে প্রতি চালে…

Read More

প্রয়াণ দিবসে স্মরণে কিংবদন্তি লোকগীতি শিল্পী শাহ আবদুল করিম

১২ সেপ্টেম্বর : বিশিষ্ট লোকগীতি শিল্পী ও সঙ্গীতকার শাহ আব্দুল করিমের প্রয়াণ দিবস আজ, ১২ সেপ্টেম্বর। ২০০৯ সালের এই দিনে তিনি প্রয়াত হন। ১৯১৬ সালে বাংলাদেশের সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় জন্মগ্রহণ করেন শ্রীহট্টের এই কিংবদন্তি শিল্পী।লোকসঙ্গীতের পাশাপাশি মুক্তিযুদ্ধসহ বিভিন্ন গণআন্দোলনে শাহ আবদুল করিমের রচিত ও সুরারোপিত স্বাধিকারমূলক গান মানুষের মধ্যে গভীর প্রেরণা জুগিয়েছিল। তাঁর সৃষ্টিসম্ভার…

Read More

প্রবল বৃষ্টিতে মিজোরামে একাধিক স্থানে ধস, ব্যাহত ৩০৬ নম্বর জাতীয় সড়কে যান চলাচল

বরাক তরঙ্গ, ১২ সেপ্টেম্বর: প্রবল বৃষ্টির জেরে অসম-মিজোরাম সীমান্তবর্তী মিজোরামের ভাইরেংটি ও কলাসিব জেলার বিভিন্ন এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এর ফলে ব্যাহত হয়েছে যান চলাচল। দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রী, পণ্যবাহী গাড়ির চালকসহ সাধারণ যাত্রীরা। শনিবার ভোররাত থেকে টানা বৃষ্টির কারণে ৩০৬ নম্বর জাতীয় সড়কের সিমলং এলাকায় পাহাড়ের মাটি ধসে রাস্তার উপর এসে পড়ে। একইভাবে কলাসিব জেলার…

Read More

কর্মস্থলে যাওয়ার পথে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় মৃত্যু পুলিশকর্মীর

বরাক তরঙ্গ, ১২ সেপ্টেম্বর : থানার উদ্দেশে বাইকে রওনা দিয়েছিলেন পুলিশ কনস্টেবল জিন্টু গগৈ। কিন্তু থানায় পৌঁছনোর আগেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাতে হল তাঁকে। বোকাখাতের ৭১৫ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, কর্তব্যের জন্য থানায় যাওয়ার উদ্দেশ্যে বাইক নিয়ে রওনা হয়েছিলেন জিন্টু গগৈ। তিনি জাতীয় সড়ক…

Read More