বরাক তরঙ্গ, ২৫ নভেম্বর : হাইলাকান্দি জেলার আয়নাখালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। বুধবার একটি ট্রাক ও বাইকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় নিহত যুবকের নাম দেব সিংহ। তিনি সিঙ্গালা বস্তি এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। দুর্ঘটনায় তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন ও এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।





