baraktaranga.com

শ্রীভূমিতে বিশ্ব ভ্রাতৃত্ব দিবস পালন খুশি স্মৃতি সংস্থার

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১২ সেপ্টেম্বর : প্রতিবছরের মতো এ বছরও শ্রীভূমিতে বিশ্ব ভ্রাতৃত্ব দিবস পালন করল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘খুশি স্মৃতি সংস্থা’। এ উপলক্ষে শুক্রবার সকালে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও মঙ্গলপ্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সভানেত্রী সুলেখা দত্ত চৌধুরী, উপদেষ্টা সুব্রত চৌধুরী, অসিত দত্ত, ড….

Read More

আচমকা প্রচণ্ড ঝড়ে গাছ পড়ে ব্যক্তির মৃত্যু

বরাক তরঙ্গ, ১২ সেপ্টেম্বর : প্রচণ্ড ঝড়ের সময় গাছ পড়ে মর্মান্তিক মৃত্যু হল ৫৪ বছর বয়সি মহিবুদ্দিন আলির। শুক্রবার সন্ধ্যায় কামরূপ গ্রামীণ জেলার মাগুরি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, বাড়ির পিছনে বাঁধা নিজের গবাদি পশু আনতে গিয়েছিলেন মাগুরি গ্রামের বাসিন্দা মহিবুদ্দিন আলি। সেই সময় আচমকা প্রবল ঝড় শুরু হলে একটি গাছ উপড়ে তাঁর উপর…

Read More

ভোটের মুখে বড় ধাক্কা কংগ্রেসে, দলের সব পদ ছাড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

১২ সেপ্টেম্বর : পুরনো চাকরি দুর্নীতিতে নাম জড়িয়েছে আপ্তসহায়কের। ইডির অভিযানে বাড়ি থেকে উদ্ধার হয় বিপুল নগদ, সোনা ও দামী ঘড়ি। স্বভাবতই বেজায় অস্বস্তিতে উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পাঁচবারের সাংসদ হরিশ রাওয়াত। বিতর্ক এড়াতে কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন তিনি। যদিও তিনি দল ছাড়বেন না বলে সূত্রের খবর। বছর ঘুরলে উত্তরাখণ্ডে বিধানসভা ভোট। উত্তরের…

Read More

বিশ্ব ভ্রাতৃত্বের বার্তায় বদরপুরে বিবেকানন্দ কেন্দ্র বিদ্যালয়ের অনুষ্ঠান

শমীন্দ্র পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ১২ সেপ্টেম্বর : স্বামী বিবেকানন্দের বিশ্বভ্রাতৃত্ব, মানবতা ও সম্প্রীতির আদর্শকে সামনে রেখে বদরপুরের বিবেকানন্দ কেন্দ্র বিদ্যালয়ে পালিত হলো বিশ্ব ভ্রাতৃত্ব দিবস। ১৮৯৩ সালের ১১ সেপ্টেম্বর শিকাগো ধর্ম মহাসভায় স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক ভাষণের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে দিনটি তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এন.সি. কলেজের অধ্যক্ষ…

Read More

ইনস্টাগ্রাম স্ক্রল করতে গিয়ে মিলল ইতালিতে পড়ার সুযোগ! হাইলাকান্দির প্রেরণার সাফল্যে গর্বিত প্রিসাইন্সিয়া

বরাক তরঙ্গ, ১২ সেপ্টেম্বর : স্বপ্ন ছিল বিদেশে পড়াশোনা করার। কিন্তু সেই স্বপ্ন পূরণের পথ খুলে যাবে ইনস্টাগ্রাম স্ক্রল করতে গিয়ে—তা হয়তো ভাবেননি হাইলাকান্দির সোনাপুর গ্রামের মেয়ে প্রেরণা সিনহা। সামাজিক মাধ্যমের একটি বিজ্ঞপ্তি অনুসরণ করেই শুরু হয়েছিল তাঁর নতুন পথচলা। আর সেই পথ এবার তাঁকে নিয়ে যাচ্ছে ইতালিতে উচ্চশিক্ষার জন্য। প্রেরণা হাইলাকান্দির প্রিসাইন্সিয়া সিনিয়র সেকেন্ডারি…

Read More

ডলার বর্জন থেকে রপ্তানি বৃদ্ধিই প্রায়োরিটি দিল্লির, আজ নজরে চিনের প্রেসিডেন্ট

১২ সেপ্টেম্বর : আগের কয়েকটি ব্রিকস সম্মেলন এবং তার আগে-পরে একাধিক কূটনৈতিক প্ল্যাটফর্মে নয়াদিল্লির মার্কিন ডলার নির্ভরতা কমাতে ঘুরিয়ে ফিরিয়ে বার্তা দিয়ে আসছে দুই হেভিওয়েট পার্টনার রাশিয়া-চিন। ব্রাজ়িল প্রেসিডেন্ট লুলা তো সরাসরিই আর্জি জানিয়েছেন ডলার ‘বর্জনের’। সবারই দাবি, ব্রিকস দেশগুলি নিজেদের মধ্যে ‘ট্রেড সেটলমেন্টে’ ডলারের ব্যবহার বন্ধ করে দিলে, বিশ্ব অর্থনীতিতে মার্কিন ‘দাদাগিরি’ বড়সড় ধাক্কা…

Read More

ভূমিধসে বিধ্বস্ত দুই বাড়ি, কিশোরের মৃত্যু

বরাক তরঙ্গ, ১২ সেপ্টেম্বর : ভূমিধসে দু’টি বাড়ি বিধ্বস্ত হয়ে ১৪ বছরের এক কিশোরের মৃত্যু ঘটল। এ মর্মান্তিক ঘটনাটি সংঘটিত হয় শনিবার ভোরে মিজোরামের বৈরেংটের জালেন ভেং এলাকায়। জানা যায়, ভূমিধসে দু’টি বাড়ি বিধ্বস্ত হয়। জোহমিংলিয়ানা নামে ১৪ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। তাঁদের উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিক্যালে পাঠানো…

Read More

মধ্যপ্রাচ্যে সংঘাতের আঁচ, সৌদির তেল পাইপলাইন বন্ধ

বাব এল-মানদেবের কৌশলগত এলাকায় হুতিদের নিয়ন্ত্রণে ১২ সেপ্টেম্বর: মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রভাব এবার সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোয়। ড্রোন হামলার পর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন। হামলায় কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে সউদী কর্তৃপক্ষ। একই সময়ে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা কৌশলগত বাব এল-মানদেব প্রণালীর পেরিম দ্বীপ এবং…

Read More

শোণিতপুরে ট্রাক-ইকো গাড়ির মুখোমুখি, নিহত ৫

বরাক তরঙ্গ, ১২ সেপ্টেম্বর : শোণিতপুর জেলায় রাতে ঘটে গেল মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। বালিপাড়ার মিট-ছাপ্লাই এলাকায় একটি ট্রাকের সঙ্গে চার চাকা  ইকো গাড়ির মুখোমুখি সংঘর্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান গোবিন্দ হাজোয়ারি, পাপু বরা, নয়ন স্বর্গীয়ারি, প্রাঞ্জল বণিয়া ও সঞ্জয় মেচ। জানা গেছে, মৃত পাঁচজনেরই বাড়ি বঁটাবাড়ি এলাকায়। দুর্ঘটনায় ইকো গাড়িটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত…

Read More

সড়ক দুর্ঘটনায় আহত বিশিষ্ট লেখিকা সুচরিতা সিনহা

মোহাম্মদ জনি, শ্রীভূমি। বরাক তরঙ্গ, ১১ সেপ্টেম্বর : কায়স্থগ্রাম-নিলামবাজার জাতীয় সড়কে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের বিশিষ্ট লেখিকা ও শিক্ষিকা বেবি সুচরিতা সিনহা। গত ৯ সেপ্টেম্বর জন গণনার দায়িত্ব পালন শেষে স্কুটিতে করে বদরপুরের বাড়িতে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। জানা গেছে, কায়স্থগ্রাম-নিলামবাজার জাতীয় সড়কের একটি অংশে আচমকাই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় গুরুতর…

Read More