চোদ্দ পুরুষের স্মরণে বরাক নদীতে প্রদীপ প্রজ্বলন, ভূত চতুর্দশীতে আধ্যাত্মিক পরিবেশ কাটিগড়ায়

Spread the news

শমীন্দ্র পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ৮ নভেম্বর : চোদ্দ পুরুষের প্রয়াত পূর্বপুরুষদের স্মরণে নদীতে প্রদীপ ভাসানোর মনোমুগ্ধকর দৃশ্য দেখা গেল রবিবার সন্ধ্যায় কাটিগড়ার বারুণী মাঠ সংলগ্ন বরাক নদীর ঘাটে।
হিন্দু ধর্মীয় বিশ্বাস ও লোকাচার অনুযায়ী, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি ভূত চতুর্দশী হিসেবে পালিত হয়। প্রচলিত বিশ্বাস অনুসারে, এই বিশেষ দিনে প্রয়াত পূর্বপুরুষদের স্মরণে এবং তাঁদের আত্মার শান্তি কামনায় চোদ্দটি প্রদীপ প্রজ্বলন করা হয়। অনেক এলাকায় এই প্রদীপ নদীতে ভাসিয়ে দেওয়ার প্রথাও প্রচলিত রয়েছে।

লোকবিশ্বাস অনুযায়ী, চোদ্দটি প্রদীপ চোদ্দ পুরুষের পূর্বপুরুষদের স্মৃতির প্রতীক। প্রদীপের আলো জ্বালিয়ে তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং আত্মার শান্তি কামনাই এই প্রথার মূল তাৎপর্য।
রবিবার সন্ধ্যায় বরাক নদীর বুকে একের পর এক প্রদীপের আলো ছড়িয়ে পড়তেই সৃষ্টি হয় এক মনোরম ও ভাবগম্ভীর পরিবেশ। অন্ধকার নদীর বুকে জ্বলজ্বল করা প্রদীপের আলো যেন জীবিত প্রজন্মের সঙ্গে প্রয়াত পূর্বপুরুষদের স্মৃতির এক আধ্যাত্মিক বন্ধন তৈরি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *