বিহালিতে বনকর্মীদের লক্ষ্য করে ৫০ রাউন্ড গুলি, অরুণাচলী দুষ্কৃতীদের বিরুদ্ধে বনভূমি দখলের অভিযোগ
বরাক তরঙ্গ, ১৬ জুলাই : বিশ্বনাথ জেলার বিহালিতে ফের উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, অরুণাচল প্রদেশের একদল দুষ্কৃতী অসমের বনকর্মীদের লক্ষ্য করে প্রায় ৫০ রাউন্ড গুলি চালিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে বিহালির বরগাং বনাঞ্চলে, যেখানে অসমের বনভূমি দখল করে অবৈধভাবে ঘর নির্মাণের চেষ্টা চলছিল বলে অভিযোগ। অসম ও অরুণাচল প্রদেশের দীর্ঘদিনের সীমান্ত বিরোধের জেরে এই অঞ্চলে…
