বরাকে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার দাবিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি, বিচারপতি ও মুখ্যমন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠক
বরাক তরঙ্গ, ১৭ জুলাই : বরাক উপত্যকায় গৌহাটি হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার দীর্ঘদিনের দাবিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। বৃহস্পতিবার হাইকোর্ট বেঞ্চ দাবি বাস্তবায়ন কমিটির প্রতিনিধিদলের সঙ্গে প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠকে গুয়াহাটি হাইকোর্টের মুখ্য বিচারপতি আশুতোষ কুমার জানিয়েছেন, বিধি অনুযায়ী বিষয়টি হাইকোর্টের প্রশাসনিক স্ট্যান্ডিং কমিটির বিবেচনার জন্য পাঠানো হবে। আইনজীবী মহল এই সিদ্ধান্তকে দাবি বাস্তবায়নের পথে…
