বরাক তরঙ্গ, ৭ সেপ্টেম্বর : নগাঁও লোকসভা আসনের উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৬ অক্টোবর নগাঁও লোকসভা আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগণনা হবে ৯ অক্টোবর।
উপনির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ১৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন নির্ধারণ করা হয়েছে। ১৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই করা হবে। প্রার্থীরা ১৯ সেপ্টেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন।
উল্লেখ্য, সাংসদ পদ থেকে প্রদ্যুৎ বরদলৈ পদত্যাগ করার পর থেকেই নগাঁও লোকসভা আসনটি শূন্য রয়েছে। চলতি বছরের ১০ ফেব্রুয়ারি তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দেন। সেই শূন্য আসন পূরণের লক্ষ্যেই উপনির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

নগাঁওয়ের পাশাপাশি আরও চারটি রাজ্যের মোট পাঁচটি লোকসভা ও বিধানসভা আসনেও একই সূচি অনুযায়ী উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ ও ভোটগণনার দিন ঘোষণা হওয়ার পর সংশ্লিষ্ট এলাকাগুলিতে নির্বাচনী তৎপরতা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।



