নগাঁও লোকসভা কেন্দ্রে উপনির্বাচনের ভোটগণনা শুরু, প্রথম রাউন্ডে এগিয়ে দেবাশিস শর্মা

Spread the news

বরাক তরঙ্গ, ৯ অক্টোবর : আজ ঘোষণা করা হবে নগাঁও লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল। শুক্রবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগণনা। নগাঁও লোকসভা কেন্দ্রের অধীনে রয়েছে আটটি বিধানসভা কেন্দ্র। এই নির্বাচনে বিজেপির প্রার্থী প্রাক্তন আইএএস আধিকারিক দেবাশিস শর্মা। কংগ্রেসের প্রার্থী প্রাক্তন বিধায়িকা শিবামণি বরা এবং এআইইউডিএফের প্রার্থী বদরুদ্দিন আজমল।

উল্লেখ্য, নগাঁও লোকসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ১৯,০২,০০৯। কেন্দ্রের ২,১১২টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। নির্বাচনে মোট ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ভোটগণনাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

প্রথম রাউন্ডের শেষে মরিগাঁও বিধানসভা কেন্দ্রের ফলাফল:
দেবাশিস শর্মা — ৪,৭৬১ ভোট
শিবামণি বরা — ১,৩৮৫ ভোট
বদরুদ্দিন আজমল — ৯০২ ভোট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *