নিট-ইউজি বাতিলের সিদ্ধান্তে তীব্র ক্ষোভ এআইডিএসও-র, এনটিএ বন্ধের দাবি
১২ মে : নিট-ইউজি পরীক্ষা বাতিলের সিদ্ধান্তকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকার ও ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করল ছাত্র সংগঠন এআইডিএসও। মঙ্গলবার সংগঠনের কেন্দ্রীয় কাউন্সিলের সাধারণ সম্পাদক শিবাসিস প্রহরাজ এক প্রেস বিবৃতিতে বলেন, কেন্দ্রীয় সরকার মেধাবী ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে। তিনি জানান, রাজস্থানে নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের জেরে পরীক্ষা…
