baraktaranga.com

মনোহর লাল খট্টরের সঙ্গে হিমন্ত বিশ্ব শর্মার বৈঠক, বিদ্যুৎ ও নগর উন্নয়নে একাধিক বিষয়ে আলোচনা

২৬ আগস্ট : অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বুধবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় বিদ্যুৎ, স্বরাষ্ট্র ও নগর বিষয়ক মন্ত্রী মনোহর লাল খট্টরের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে অসমের বিদ্যুতের চাহিদা, বিদ্যুৎ পরিকাঠামোর উন্নয়ন এবং দ্রুত নগরায়ণের সঙ্গে সামঞ্জস্য রেখে নগর উন্নয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সরকারি সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অসমের বিদ্যুৎ…

Read More

নারী সমতা দিবস দুই বিশিষ্ট মহিলাকে সম্মাননা প্রদান লায়ন্স ভ্যালি ভিউ-র

বরাক তরঙ্গ, ২৬ আগস্ট : নারী সমতা দিবস উপলক্ষে বরাক উপত্যকার দুই বিশিষ্ট ও সফল মহিলাকে সম্মান জানাল লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ। শিক্ষা ক্ষেত্রে তাঁদের দীর্ঘদিনের নিষ্ঠা, অবদান ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ এই সম্মান প্রদান করা হয়। গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. স্বরূপা ভট্টাচার্যকে শিক্ষাক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ অবদান এবং সমাজের প্রতি…

Read More

ফুটবল তুলতে গিয়ে নদীতে তলিয়ে গেল কিশোর

বরাক তরঙ্গ, ২৬ আগস্ট : নদীতে পড়ে যাওয়া ফুটবল তুলতে গিয়ে করুণ পরিণতি হল এক কিশোরের। বুধবার শিলচরের দুধপাতিল এলাকায় নদীতে তলিয়ে যায় ১৪ বছরের রোহিত সিং। ঘটনার পর থেকে তার সন্ধানে নদীতে তল্লাশি চালানো হলেও এখনও তার কোনও খোঁজ মেলেনি। জানা গেছে, রোহিত সিং শিলচরের কেন্দ্রীয় বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। তার পরিবারের বাড়ি সোনাই…

Read More

বন্যাদুর্গত এলাকার শিক্ষার্থীদের বিনামূল্যে ভর্তির দাবি এআইডিএসও-র

বরাক তরঙ্গ, ২৬ আগস্ট : শিবসাগর ও চরাইদেও জেলার বন্যাদুর্গত এলাকার ছাত্রছাত্রীদের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে ভর্তির দাবিতে সরব হল অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন (এআইডিএসও)-র আসাম রাজ্য কাউন্সিল। বুধবার সংগঠনের এক প্রতিনিধি দল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে ছাত্রছাত্রীদের সমস্যার কথা শোনে এবং তা সমাধানের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করে। প্রতিনিধি দলটি…

Read More

পুরনিগম নির্বাচনকে সামনে রেখে ৩১ নম্বর ওয়ার্ডে বিজেপির কর্মী সম্মেলন

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ২৬ আগস্ট : আসন্ন শিলচর পুরনিগম নির্বাচন ২০২৬কে সামনে রেখে বিজেপির সাংগঠনিক তৎপরতা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে বুধবার ৩১ নম্বর ওয়ার্ড ও নিউ শিলচর মণ্ডলের উদ্যোগে এক কর্মী সম্মেলনের আয়োজন করা হয় শিলচরের চেংকুড়ি রোড এলাকায়। কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক ডাঃ রাজদীপ রায়, বিজেপির জেলা সভাপতি রূপম…

Read More

বেঙ্গালুরুতে বাইক দুর্ঘটনায় পাথারকান্দির যুবকের মৃত্যু

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৬ আগস্ট : জীবিকার তাগিদে সুদূর বেঙ্গালুরুতে গিয়ে মর্মান্তিক বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন পাথারকান্দির এক যুবক। মঙ্গলবার রাতে কর্মস্থল থেকে ঘরে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হয় পাথারকান্দির পুরাতন কালীবাড়ি এলাকার বাসিন্দা কালী দাস ওরফে বিশু দাসের (৩৪)। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন থেকে শুরু করে গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।…

Read More

লক্ষীপুরে ১৬৮ কোটি টাকার মাদক উদ্ধার, আসাম রাইফেলসের বড় সাফল্য

বরাক তরঙ্গ, ২৬ আগস্ট : আন্তঃরাজ্য মাদক পাচারচক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়ে কাছাড় জেলার লক্ষীপুরে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করল আসাম রাইফেলস। শিলচরের রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর (ডিআরআই)-এর সঙ্গে যৌথভাবে পরিচালিত এই অভিযানে প্রায় ১৬৮ কোটি টাকা মূল্যের মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনায় এক সন্দেহভাজন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি…

Read More

রুদ্ধশ্বাস জয়, ফাইনালে কটামণি ইয়ং স্টার

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৬ আগস্ট : বৃহত্তর কটামণি এলাকার এন এস ছলামনা মাঠে আয়োজিত আট দলীয় ফুটবল প্রতিযোগিতা এখন জমে উঠেছে চরম উত্তেজনায়। স্থানীয় ক্রীড়াপ্রেমী যুবকদের উদ্যোগে এবং ঝেরঝেরি জিপির প্রাক্তন সভাপতি ও প্রাক্তন ক্রীড়াবিদ আব্দুল মান্নানের সৌজন্যে আয়োজিত প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে ছাগলমাহ এফসিকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে কটামণি ইয়ং স্টার…

Read More

পাথারকান্দি হাসপাতালের কোয়ার্টারে দিনদুপুরে চুরি, লুট স্বর্ণালঙ্কার, নগদ অর্থ

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৬ আগস্ট : পাথারকান্দি শহরে ফের দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এবার চোরের নিশানায় সরকারি হাসপাতালের কোয়ার্টার। বুধবার দিনদুপুরে হাসপাতালের ব্লক প্রোগ্রাম ম্যানেজার (বিপিএম) সৌমেন্দ্র দাসের সরকারি আবাসনের তালা ভেঙে ঘরে ঢুকে স্বর্ণালঙ্কার, হাতঘড়ি ও নগদ অর্থ নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। হাসপাতাল চত্বরের মতো গুরুত্বপূর্ণ ও ব্যস্ত এলাকায় প্রকাশ্য দিবালোকে এই চুরির…

Read More

লক্ষীপুরে চার শিক্ষকের স্কুলে নিয়মিত পড়ুয়া মাত্র চারজন

কে এ লস্কর, লক্ষীপুর।বরাক তরঙ্গ, ২৬ আগস্ট : লক্ষীপুরে প্রাথমিক শিক্ষা বিভাগের অব্যবস্থার নানা চিত্র সামনে আসছে। কোথাও শতাধিক ছাত্রছাত্রীর বিপরীতে রয়েছেন মাত্র একজন বা দু’জন শিক্ষক, আবার কোথাও ছাত্রসংখ্যার তুলনায় শিক্ষক রয়েছেন প্রয়োজনের তুলনায় অনেক বেশি। এমনই এক বিস্ময়কর চিত্র দেখা গেল লক্ষীপুর প্রাথমিক শিক্ষা খণ্ডের অধীন ১২৮৪ নম্বর চাপ্রৌ এলপি স্কুলে।বিদ্যালয় সূত্রে জানা…

Read More