baraktaranga.com

বাস দুর্ঘটনার পর পড়ুয়াদের দ্রুত চিকিৎসা সহায়তা আসাম রাইফেলসের

বরাক তরঙ্গ, ২৭ আগস্ট : নাগাল্যান্ডের তুয়েনসাং জেলার চারে টাউনের আয়রন ব্রিজের কাছে একটি বাস দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার ও চিকিৎসা সহায়তায় এগিয়ে আসে আসাম রাইফেলস। দুর্ঘটনায় সেন্ট ক্রিস্ট কিংস স্কুল, লংখিমের বেশ কয়েকজন পড়ুয়া আহত হয়। জানা গেছে, বুধবার পড়ুয়াদের নিয়ে বাসটি মোককচুংয়ের দিকে যাওয়ার সময় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে…

Read More

হেরোইন সহ গ্রেপ্তার মহিলা

বরাক তরঙ্গ, ২৭ আগস্ট : মিজোরামের চম্পাইয়ে হেরোইনসহ এক মহিলাকে গ্রেপ্তার করেছে আবগারি ও মাদকদ্রব্য দফতর। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১টা নাগাদ চম্পাইয়ের বেথেল ভেং (ফরেস্ট ভেং) এলাকায় অভিযান চালিয়ে এই সাফল্য পায় দফতর। অভিযানে লুয়ানসিয়ান্নুয়াম (৩৪) নামে এক মহিলাকে আটক করা হয়। তাঁর কাছ থেকে মোট ১১০ গ্রাম ৩২০ মিলিগ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। উদ্ধার…

Read More

নৃশংস কাণ্ড! ছেলের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল মায়ের, গ্রেপ্তার

বরাক তরঙ্গ, ২৭ আগস্ট : তেজপুরের পুঠিমাড়িতে ঘটেছে এক নৃশংস হত্যাকাণ্ড। নিজের ছেলের হাতেই প্রাণ হারিয়েছেন এক মা। বাবা ও ছেলের মধ্যে চলা ঝগড়া থামাতে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, পারিবারিক বিবাদের সময় পরিস্থিতি সামাল দিতে গিয়ে ওই মহিলা গুরুতরভাবে আহত হন। পরে…

Read More

কানপুরে প্রশিক্ষণ বিমান ভেঙে পড়ে মৃত ২, তদন্ত শুরু

২৭ আগস্ট : উত্তরপ্রদেশের কানপুরে প্রশিক্ষণের সময় ভেঙে পড়ল একটি বেসরকারি সংস্থার ট্রেনিং এয়ারক্র্যাফ্ট। বৃহস্পতিবার সকালে গঙ্গা ব্যারেজের কাছে নাত্থা পুরওয়া গ্রামের একটি মাঠে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বিমানে থাকা দুই পাইলটেরই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, প্রশিক্ষণের সময় আচমকাই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে মাঠে ভেঙে পড়ে। বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।…

Read More

শিলচর বাইপাসের পাশে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

বরাক তরঙ্গ, ২৭ আগস্ট : শিলচর বাইপাস সংলগ্ন সৈদপুর এলাকায় যুবকের মৃতদেহ উদ্ধার হল। বৃহস্পতিবার সকালে নিলোৎপল রায়ের মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। সড়কের পাশে জমিতে তার লাশ উদ্ধার হল। জানা যায়, সৈদপুর দ্বিতীয় খণ্ডের বড়বন্দ রায়পাড়ার বাসিন্দা নিলোৎপল রায় ওরফে নিলু কীর্তনে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বুধবার সন্ধ্যায় বের হন। এরপর তিনি আর বাড়ি…

Read More

ভূমিকম্প নয়, কোন প্রাকৃতিক আঘাতে লন্ডভন্ড নেপাল? স্পষ্ট করল মার্কিন সংস্থা

২৭ আগস্ট : নেপালে প্রলয়ঙ্করী হড়পার নেপথ্যে কারণ কী ভূমিকম্প নাকি অন্য কিছু? চাঞ্চল্যকর তথ্য জানাল মার্কিন সংস্থা। জানা গিয়েছে, ভূমিকম্পের জেরে নয়, বরং হিমবাহ ধসে (Glacier Collapse) তৈরি হওয়া ভয়াবহ কাদা ও পাথরের স্রোতই ধুয়েমুছে সাফ করে দিয়েছে নেপালের বিস্তীর্ণ এলাকা। বুধবারে ঘটে যাওয়া বিপর্যয় নিয়ে এই তথ্য নিশ্চিত করেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা…

Read More

বিহারে ভয়াবহ নৌকাডুবি! গঙ্গায় তলিয়ে গেলেন ২২ শ্রমিক

২৭ আগস্ট : বিহারের ভাগলপুর  জেলার খরিক ব্লকের রাঘোপুর গ্রামে গঙ্গা নদীতে শ্রমিক বোঝাই একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বাঁধ ভেঙে প্লাবিত এলাকা মেরামতের কাজের জন্য যাওয়ার সময় মাঝ গঙ্গায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় প্রশাসনের তরফে উদ্ধারকাজ চালানো হলেও এখনও বেশ কয়েকজন শ্রমিক নিখোঁজ রয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা…

Read More

দ্বিতীয় রেলপথের দাবিতে ফের আন্দোলনে রূপায়ণ সংগ্রাম কমিটি, রবিবার ধরনা

বরাক তরঙ্গ, ২৭ আগস্ট : চন্দ্রনাথপুর-লঙ্কা দ্বিতীয় রেলপথ নির্মাণের দাবিতে ফের বৃহত্তর আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটি। আগের আন্দোলনের ধারাবাহিকতায় এবারও বরাক উপত্যকাজুড়ে দীর্ঘস্থায়ী আন্দোলন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ৩০ আগস্ট রবিবার, সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত করিমগঞ্জ রেলস্টেশনে এক ধরনা কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মূল দাবি, চন্দ্রনাথপুর-লঙ্কা…

Read More

গরু চুরি করে পালানোর সময় সড়ক দুর্ঘটনায় মৃত্যু ১ চোরের, আহত চার

বরাক তরঙ্গ, ২৭ আগস্ট : তিতাবরে গরু চুরি করে পালানোর সময় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক গরু চোরের। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, গরু চুরি করে একটি গাড়িতে করে দ্রুত পালানোর চেষ্টা করছিল একটি দল। সেই সময় অতিরিক্ত গতির কারণে গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে…

Read More

বিটিসির ডেপুটি স্পিকার বিজিত গৌরা নারজারির ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

বরাক তরঙ্গ, ২৭ আগস্ট : বিটিসির ডেপুটি স্পিকার তথা বিজেপির প্রবীণ নেতা বিজিত গৌরা নারজারির মর্মান্তিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সন্ধ্যায় তামুলপুরের কুমারিকাটায় নিজের ব্যক্তিগত বাসভবন থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে সন্দেহ করছে পুলিশ। ঘটনার পর স্থানীয় পুলিশ ওই এলাকা ঘিরে ফেলে। ঘটনাস্থলে ফরেন্সিক দল গিয়ে নমুনা সংগ্রহ ও…

Read More