দিল্লি থেকে চূড়ান্ত অনুমোদন নিয়ে ফিরেছেন মুখ্যমন্ত্রী, নতুন সমীকরণের অপেক্ষায় অসম রাজনীতি
মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২ জুন : অসমের রাজনৈতিক মহলে এখন সবচেয়ে আলোচিত বিষয় রাজ্য মন্ত্রিসভার সম্ভাব্য সম্প্রসারণ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন ‘হিমন্ত ২.০’ সরকারের মন্ত্রিসভায় নতুন মুখ অন্তর্ভুক্তির জল্পনা ক্রমেই জোরদার হচ্ছে। রাজনৈতিক সূত্রের খবর, আগামী ৫ সেপ্টেম্বর মন্ত্রিসভা সম্প্রসারণ হতে পারে। যদিও সরকারিভাবে এখনও কোনও ঘোষণা করা হয়নি, তবুও দিসপুর থেকে দিল্লি—…
