পিএনসি, শিলং।
বরাক তরঙ্গ, ২৯ আগস্ট: সহিংসতায় ভাঙচুর হওয়া নেতাজি সুভাষচন্দ্র বসুর ক্ষতিগ্রস্ত আবক্ষ মূর্তি পরিদর্শন করতে শনিবার শিলংয়ের রিনজার আরআর কলোনিতে যান মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা। জাতীয় নেতার এই আবক্ষ মূর্তিটি পুনরুদ্ধারের জন্য মুখ্যমন্ত্রী ৫ লক্ষ টাকা বরাদ্দের ঘোষণা করেন।
এদিন এলাকার বাসিন্দাদের উদ্দেশে কনরাড কে সাংমা বলেন, শিলং তথা মেঘালয়ে ভাঙচুর ও অশান্তি সৃষ্টির পাশাপাশি শান্তি, সম্প্রীতি ও সামাজিক ঐক্যকে হুমকির মুখে ফেলে এমন যেকোনও শক্তির বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নেবে।



