বাস-বাইকের সংঘর্ষে প্রাণ হারালেন টাইকোয়ান্ড প্রশিক্ষক

Spread the news

বরাক তরঙ্গ, ৩১ মে : বরপেটা জেলার ক্রীড়া মহলে নেমে এসেছে শোকের ছায়া। এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ‘মরিয়াস পাবলিক স্কুল’-এর টাইকোয়ান্ডো প্রশিক্ষক মন্মথ দাস। জানা গেছে, হাজোর নয়নপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন মন্মথ দাস। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করান। তবে চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মন্মথ দাসের অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন ক্রীড়াবিদ, প্রশিক্ষক, ছাত্রছাত্রী এবং এলাকার বাসিন্দারা। একজন দক্ষ টাইকোয়ান্ডো প্রশিক্ষক হিসেবে তিনি বহু শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়ে ক্রীড়াক্ষেত্রে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছিলেন।

এই আকস্মিক মৃত্যুর ঘটনায় শুধু তাঁর পরিবারই নয়, সমগ্র বরপেটা জেলার ক্রীড়াঙ্গনেও শোকের আবহ সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *