বরাক তরঙ্গ, ৩০ এপ্রিল : মঙ্গলদৈয়ে ঘুষ নেওয়ার সময় গ্রেফতার জলসেচ বিভাগের কার্যনির্বাহী প্রকৌশলী তাজুল ইসলাম সিদ্দিকি। পুতুল আলি নামে এক ঠিকাদারের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়।
জানা গেছে, মঙ্গলদৈ জলসিঞ্চন সংমণ্ডলের কার্যনির্বাহী প্রকৌশলী তাজুল ইসলাম সিদ্দিকি ঘুষ গ্রহণের সময় দুর্নীতি দমন শাখার হাতে ধরা পড়েন। ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



