নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা স্কুটির, ঘটনাস্থলেই মৃত্যু পশুপালন বিভাগের কর্মীর

Spread the news

বরাক তরঙ্গ, ২১ নভেম্বর : নাজিরার মেজেঙ্গায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে রিংকু গগৈ নামে এক যুবকের। জানা গেছে, নাজিরা থেকে মেজেঙ্গার দিকে স্কুটি করে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছে সজোরে ধাক্কা মারে তাঁর স্কুটি। দুর্ঘটনার অভিঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

নিহত রিংকু গগৈ অসম সরকারের পশুপালন বিভাগে কর্মরত ছিলেন বলে জানা গেছে। তাঁর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *