উড়ালপুলে বোলেরোর ধাক্কা অটোয়, হত চালক, আটক ২

Spread the news

বরাক তরঙ্গ, ২১ নভেম্বর : মহানগরীর কালাপাহাড় এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ইলেকট্রিক অটোর চালক তপন কলিতা। উড়ালপুলের উপর একটি বোলেরো গাড়ির সজোরে ধাক্কায় দুর্ঘটনার কবলে পড়ে চালকসহ ইলেকট্রিক অটোটি। এতে গুরুতর আহত হন অটোচালক তপন কলিতা। পরে তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর বোলেরো গাড়ির চালক ললিত রায় এবং গাড়ির আরোহী অচিত সরকারকে আটক করেছে ফটাশিল আমবাড়ি পুলিশ। আটক বোলেরো চালককে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে। জানা গেছে, আটক দু’জনেরই বাড়ি আমবাড়ির সেগুনবাড়ি এলাকায়।

এই মর্মান্তিক দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *