ইমানুয়েলের জোড়া গোলে সেমিতে উত্তর কৃষ্ণপুর

Spread the news

বরাক তরঙ্গ, ৩১ জুলাই : সোনাইয়ে বাসারত আলি লস্কর ও সুরজ আলি মেমোরিয়াল নকআউট ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে সোনাই এম টিমকে ২-০ গোলে পরাজিত করে সেমিফাইনালে উঠেছে উত্তর কৃষ্ণপুর। দলের হয়ে দুইটি গোলই করেন ইমানুয়েল। তিনি দ্বিতীয়ার্ধের ৪৫ ও ৫৪ মিনিটে গোল করে দলের জয় নিশ্চিত করেন। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ইমানুয়েল। তাঁর হাতে পুরস্কার তুলে দেন সাজল লস্কর ও তাহেরা।

এছাড়া প্রতিযোগিতার সেরা ডিফেন্ডার নির্বাচিত হন বিশ্বজিৎ দাস। তাঁর হাতে পুরস্কার তুলে দেন সুবিনয় দাস ও হানিফ আনসার লস্কর। ম্যাচ পরিচালনায় ছিলেন কমরুজ্জামান লস্কর, শহিদ চৌধুরী, প্রবীণ বর্মন ও শিন্দিয়া। আগামীকাল অনুষ্ঠিত হবে শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচ। এতে রবিন খাদেম অ্যাকাডেমি লক্ষীপুর মুখোমুখি হবে স্বাধীন বাজার জিপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *