মেরামতের পর ২ নম্বর লাইনে পরীক্ষামূলকভাবে পণ্যবাহী ট্রেন চলাচল

Spread the news


বরাক তরঙ্গ, ৩ সেপ্টেম্বর : লামডিং-বদরপুর পাহাড় লাইনে নিউ হারাঙ্গাজাও স্টেশনের কাছে ১১৮/১–৩ কিলোমিটার অংশে মাটি ও পাথর বসে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল ১ ও ২ নম্বর রেললাইন। গত এক মাসেরও বেশি সময় ধরে এই দুই লাইন বন্ধ থাকায় ৩ নম্বর লাইন দিয়ে সীমিত পরিসরে যাত্রীবাহী ট্রেন চলাচল করছিল।
অবশেষে মেরামতের কাজ শেষ হওয়ার পর বৃহস্পতিবার ২ নম্বর লাইনে পরীক্ষামূলকভাবে একটি পণ্যবাহী ট্রেন চালানো হয়। উত্তর-পূর্ব সীমান্ত রেল সূত্রে জানা গিয়েছে, এই পরীক্ষামূলক পরিষেবা সফল হলে আগামী শনিবার, ৫ সেপ্টেম্বর থেকে ২ নম্বর লাইন দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হতে পারে।

এর ফলে গুয়াহাটি-শিলচর-গুয়াহাটি এবং গুয়াহাটি-দুল্লভছড়া-গুয়াহাটি রুটের ট্রেন পরিষেবা অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করা হচ্ছে। তবে ১ নম্বর রেললাইনের পুনরুদ্ধারের কাজও পাশাপাশি চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *