বরাক তরঙ্গ, ১৪ জুলাই : সোনাইয়ে বাসারত আলি লস্কর ও সুরুজ আলি বড়ভূইয়া মেমোরিয়াল প্রাইজমানি নকআউট ফুটবল টুর্নামেন্টে জয়ী হল এমএস সোনাই। দুর্দান্ত খেলায় আনোয়ার পার রয়্যাল টাইগার্সকে ২-১ গোলে পরাজিত করেছে তারা। খেলার ২ মিনিটে জ্যাকব লালথুয়ানা গোল করে এমএস সোনাইকে এগিয়ে নেন। এরপর ম্যাচের ৫০ মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন ডেভিড।
আনোয়ার পার রয়্যাল টাইগার্সের হয়ে ৬০ মিনিটে একমাত্র গোলটি করেন ইমতিয়াজ আহমদ। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ডেভিড। তাঁর হাতে পুরস্কার তুলে দেন আব্দুল জলিল আহমদ। ম্যাচ পরিচালনা সিদ্দাক আহমদ, ইজাজ আহমদ, জাফর ইসলাম এবং আবুল হোসেন। আগামীকাল কোনও ম্যাচ অনুষ্ঠিত হবে না।



