বরাক তরঙ্গ, ২১ মে : ভাগা পঞ্চায়েত কাপ ২০২৬ ফুটবল প্রতিযোগিতায় জয়ী হলো রাজঘাট এফসি। বৃহস্পতিবার রাজঘাট রাজীব গান্ধী স্পোর্টস কমপ্লেক্স খেলার মাঠে অজন্তা গ্রুপকে ৫-৪ গোলের ব্যবধানে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছালো রাজঘাট এফসি। খেলার প্রথমার্ধে ১-১ গোল করে খেলা সমতায় রাখে উভয় দল। দ্বিতীয়ার্ধের খেলায় মরিয়া হয়ে উঠে আকর্ষণীয় গোল করে রাজঘাট এফসি। টানটান রোমাঞ্চকর খেলার অন্তিম সময়ে গোল করে খেলা সমতা ফেরায় অজন্তা গ্রুপ। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়াতে খেলা গড়ায় ট্রাইবেকারে। শেষে ৫-৪ গোলের ব্যবধানে অজন্তা গ্রুপকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছায় রাজঘাট এফসি।
টানটান উত্তেজনাপূর্ন খেলা উপভোগ করতে দর্শকের ভিড় দেখা যায় মাঠে। দর্শনীয় গোল দিয়ে দলকে জয়ী করতে মুখ্য ভূমিকা পালন করে ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন রাজঘাট মৃন্ময়া। তার হাতে সেরা খেলোয়াড় পুরস্কার তুলে দেন সমাজসেবী আনোয়ার হোসেন লস্কর, গ্রুপ সদস্য হায়দর হোসেন মজুমদার ও গ্রুপ সদস্যার প্রতিনিধি মুসলিম উদ্দিন। শুক্রবার অঞ্জুমা এন্টারপ্রাইজ খেলবে রাজঘাট ইলিভেন বাদার্সের বিরুদ্ধে।



