বরাক তরঙ্গ, ২১ মে : খোঁজ ক্রীড়া ও সামাজিক সংগঠন সচিব সজল লস্করের একমাত্র পুত্র স্মিথ লস্কর বৃহস্পতিবার ইটখোলা মাঠে ইটখোলা ফুটবল কুচিং সেন্টারের প্রায় ত্রিশজন খুদে ফুটবলার ও ক্রীড়া সংগঠদের নিজের নবম জন্মদিন পালন করল।এদিন স্মিথ বাবা সজল লস্করকে নিয়ে খুদে ফুটবলারদের একটি করে জার্সি ও প্যান্ট উপহার হিসেবে তুলে দেয়।ইটখোলা ফুটবল কোচিং সেন্টার কোচ বাবু সিং ছাড়াও উপস্থিত ছিলেন ইটখোলা ক্লাব সভাপতি রতন সিং,রেফারি দেবেন শুক্লবৈদ্য, জেলা ক্রীড়া সংস্থার সহসচিব অরিজিৎ গুপ্ত, ভারতীয় ফটবল দলের প্রাক্তন খেলোয়াড় রম্জনাভ দত্ত, অতনু চৌধুরী, উত্তম চৌধুরী, স্টেট ব্যাঙ্কের অবসরপ্রাপ্ত আধিকারিক নীলোৎপল ধরচৌধুরী,নিলয় পাল,সাংবাদিক মিলন উদ্দিন লস্কর,সালেহ আহমেদ লস্কর, গৌতম পাল প্রমুখ।

খুদে খেলোয়াড়দের হাতে উপহার তুলে দিয়ে কন্মদিন পালনকে সবাই ব্যতিক্রমী চিন্তাভাবনা বলে অভিহিত করেন। এতে খুূদে খেলোয়াড়রা আরও উৎসাহ পাবেন বলে মনে করেন। প্রত্যেক বক্তা খুদে ফুটবলারদের খেলাধূলার পাশাপাশি পড়াশুনায় মনোযোগী হবার পরামর্শ দেন। এছাড়াও সবাইকে নিয়ে একসাথে চলার জন্য খুদে খেলোয়াড়দের মাসিকতা গড়ে তোলার উপর কোর দেন সবাই। স্মিথের বাবা সজল লস্কর জানান পুত্রের জন্মদিন উপলক্ষে মোট ১৫০ জন প্রবীণ খেলোয়াড় ও কোচদেরও পরবর্তীতে উপহার দেয়া হবে। সবশেষে কেক কেটে সবাইকে নিয়ে জন্মদিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সকালে অনুরূপভাবে স্মিথ নিজের স্কুলের সহপাঠী ও শিক্ষকদের নিয়ে আরেকদফা জন্মদিন পালন করে স্মিথ।



