মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২১ নভেম্বর : প্রথম অভিযানেই রাজ্য মঞ্চে শ্রীভূমির বাজিমাত বেস্ট মডেল টিম’ সম্মানে উজ্জ্বল অনূর্ধ্ব-১৭ বাস্কেটবল দল দক্ষিণ করিমগঞ্জ বিধানসভার বিধায়ক আমিনুর রসিদ চৌধুরী পুত্র ফিরোজ রশিদ চৌধুরীর নেতৃত্বে প্রথমবার রাজ্যস্তরের আন্তঃজেলা প্রতিযোগিতায় অংশ নিয়েই নজরকাড়া সাফল্য অনূর্ধ্ব-১৭ বালক দলের, ফিরোজ রশিদের নেতৃত্বের প্রশংসায় শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থা সভাপতি তথা রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি পার্বত্য ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল।শ্রীভূমির ক্রীড়াক্ষেত্রে আরও এক নতুন পালক যুক্ত হল শ্রীভূমি জেলার মুকুটে। প্রথমবারের মতো অসম রাজ্য অনূর্ধ্ব-১৭ বালক আন্তঃজেলা বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ জেলার প্রতিনিধিত্ব করেই ‘বেস্ট মডেল টিম’ সম্মান অর্জন করল শ্রীভূমির অনূর্ধ্ব-১৭ বালক বাস্কেটবল দল। রাজ্যস্তরের মঞ্চে নবাগত এই দলের এমন স্বীকৃতি নিঃসন্দেহে জেলার ক্রীড়াঙ্গনে এক গর্বের মুহূর্ত। একই সঙ্গে শ্রীভূমিতে বাস্কেটবলের নতুন সম্ভাবনার দরজাও খুলে দিল এই সাফল্য।

উল্লেখযোগ্য বিষয় হল, শ্রীভূমিতে প্রথমবারের মতো একটি অনূর্ধ্ব-১৭ বালক বাস্কেটবল দল গঠন করে রাজ্যস্তরের প্রতিযোগিতায় পাঠানোর পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন কন্টিনজেন্ট লিডার ফিরোজ রশিদ চৌধুরী। দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী সামিমের পুত্র ফিরোজের উদ্যোগ, নেতৃত্ব ও নিরলস প্রচেষ্টাতেই জেলার তরুণ বাস্কেটবল প্রতিভারা প্রথমবার রাজ্যস্তরের প্রতিযোগিতায় নিজেদের প্রতিনিধিত্ব করার সুযোগ পায়। আর প্রথম অভিযানেই সম্মানজনক স্বীকৃতি অর্জন করে তারা।

শ্রীভূমির এই ঐতিহাসিক সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে অভিনন্দন জানিয়েছেন অসম সরকারের জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য এলাকা ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তাঁর মতে, ফিরোজ রশিদ চৌধুরীর নেতৃত্ব ও উদ্যোগে শ্রীভূমির ক্রীড়াঙ্গনে নিঃসন্দেহে এক নতুন ইতিহাসের সূচনা হয়েছে। একটি নতুন দল গঠন করে তরুণ খেলোয়াড়দের রাজ্যস্তরের প্রতিযোগিতায় তুলে আনা এবং তাঁদের মধ্যে দলগত চেতনা ও ক্রীড়াস্পৃহা গড়ে তোলার এই প্রচেষ্টা প্রশংসার দাবি রাখে।

মন্ত্রী আরও বলেন, এই সাফল্য শুধু একটি পুরস্কার অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং শ্রীভূমির আগামী প্রজন্মের খেলোয়াড়দের কাছে এক নতুন অনুপ্রেরণা। তরুণ প্রতিভাদের যথাযথ সুযোগ ও উৎসাহ দেওয়া হলে আগামী দিনে জেলার খেলোয়াড়রা রাজ্য তথা জাতীয় স্তরেও নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখতে সক্ষম হবে। বাস্কেটবলকে ঘিরে শ্রীভূমিতে যে নতুন ক্রীড়া-সম্ভাবনার সূচনা হয়েছে, তা আগামী দিনে আরও বিস্তৃত হোক এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।



