শিশুকন্যাকে হত্যাকে আত্মহত্যা মহিলার, চাঞ্চল্য

Spread the news

বরাক তরঙ্গ, ২১ নভেম্বর : বজালির ডুবি এলাকায় এক মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তিন বছরের কন্যাসন্তানের মৃত্যুর পাশাপাশি তার মা হিমাশ্রী দাসেরও মৃত্যুর ঘটনা সামনে এসেছে। প্রাথমিকভাবে পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে বলে সন্দেহ করা হচ্ছে। শিশুকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন এমন সন্দেহ এলাকাবাসীর।

ঘটনাটিকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। পারিবারিক বিবাদের বিষয়টি প্রাথমিক সন্দেহ হিসেবে উঠে এলেও পুলিশি তদন্তের পরই মৃত্যুর প্রকৃত পরিস্থিতি স্পষ্ট হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *