সোনাইয়ে খোঁজের ফুটবলে জয়ী ভুবন খাল

Spread the news

শামিম বড়ভূইয়া, সোনাই।
বরাক তরঙ্গ, ২১ মে : খোঁজ শিলচর-এর উদ্যোগে সোনাই এনজিএইচএস স্কুল মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে উত্তেজনাপূর্ণ ম্যাচে জয়ী হল ভুবন খাল। বৃহস্পতিবার পরেশচন্দ্র দত্ত ও জ্যোৎস্না দত্ত স্মৃতি প্রাইজমানি অনূর্ধ্ব-১৯ ফুটবল টুর্নামেন্টে এক রোমাঞ্চকর লড়াইয়ে ৩–২ গোলে বন্তরাপুর-কে পরাজিত করেছে ভুবন খাল। ভুবন খালের হয়ে গোল করেন ডেনজেল (২৮ মিনিট), শাইনিং (৪১ মিনিট) এবং শাইন্ডার (৪৩ মিনিট)। অন্যদিকে বন্তরাপুরের হয়ে গোল করেন বাবু সিং (১৪ মিনিট) এবং নগেন (৬১ মিনিট)।

ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হন ডেনজেল। তাঁকে পুরস্কৃত করেন এমসিডি কলেজের উপাধ্যক্ষ আব্দুল মতিন লস্কর, মনজুর হোসেন এবং জসিম উদ্দিন। খেলা পরিচালনা করেন রাকিব হোসেন, বাদরুজ্জামান, বিসন্ত সিং এবং আব্দুল জালিল। আগামীকাল বাঁশখালের মুখোমুখি হবে মাসখাল এফসি-এর বিপক্ষে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *