গুয়াহাটিতে কৃত্রিম বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪

Spread the news

বরাক তরঙ্গ, ২১ এপ্রিল : কৃত্রিম বন্যার জেরে শহরে এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মালিগাঁও, সাউকুচি ও জ্যোতিকুচিতে মৃতদেহ উদ্ধারের পর এবার পামহী লাচিতগড় এলাকা থেকেও আরও একটি দেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে গড়চুক থানার পুলিশসহ ডেপুটি পুলিশ কমিশনার (DCP)।

এ দিন সকালে সাউকুচির এরপর জ্যোতিকুচির ‘মরা ভরলু’ এলাকায় এক ব্যক্তির মৃতদেহ ভেসে উঠতে দেখা যায়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বন্যার জলে পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। প্রথমে সাউকুচির বশিষ্ঠ নদীতেও একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বশিষ্ঠ নদীর সঙ্গে সংযুক্ত একটি নালার সামনে মৃতদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়দের অনুমান, ম্যানহোল দিয়ে ভেসে এসে ব্যক্তি নদীতে পড়ে যেতে পারেন, যার ফলে এই মর্মান্তিক পরিণতি ঘটে। প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে এবং মৃতদের পরিচয় শনাক্তের চেষ্টা চালানো হচ্ছে।

অন্যদিকে, রবিবার মালিগাঁওয়ের একটি উন্মুক্ত নালায় পড়ে মারা যাওয়া মহিলার পরিচয় পায়েল নাথ বলে নিশ্চিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *