শ্রীভূমি জেলা কারাগার থেকে বন্দির পলায়ন, চাঞ্চল্য

Spread the news

বরাক তরঙ্গ, ২১ এপ্রিল : শ্রীভূমি জেলা কারাগার থেকে এক বন্দির পলায়নের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পলাতক বন্দীর নাম শরীফ উদ্দিন, তাঁর বাড়ি পাথারকান্দি এলাকায় বলে জানা গেছে।

কারা সূত্রে জানা যায়, শরীফ উদ্দিনকে একটি পুকুর সংক্রান্ত কাজে নিয়োজিত করা হয়েছিল। সেই সময়েই সুযোগ বুঝে তিনি পালিয়ে যান বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তবে ঠিক কোন পুকুরে কাজ চলছিল এবং কীভাবে নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে তিনি পালাতে সক্ষম হলেন, তা এখনও স্পষ্ট নয়।

এই ঘটনায় কারাগারের নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের গাফিলতির অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই কারাগারের একাধিক কর্মচারীকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে এবং তাঁদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারী সংস্থার প্রাথমিক অনুমান, ভেতরের কারও সহযোগিতা ছাড়া এ ধরনের পলায়ন সম্ভব নয়। ঘটনার পর থেকেই পলাতক বন্দির খোঁজে তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *